1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

‘কাঁচা বাদাম’ শুনে মুগ্ধ, গায়ককে আইফোন উপহার

  • আপডেট : শনিবার, ২৫ জুন, ২০২২, ১২.৪১ পিএম
  • ২০৭ Time View

ভুবন বাদ্যকর। কয়েক বছর আগেও হয়তো এই নামটি কারো জানা ছিল না। কিন্তু ‘কাঁচা বাদাম’ গানটির বদৌলতে তিনি এখন বিশ্বখ্যাত। পশ্চিমবঙ্গের বীরভূমের ভুবন বাদ্যকর এখন একটি জনপ্রিয় নাম।

সম্প্রতি দিল্লিতে একটি শো করতে গিয়েছিলেন ভুবন বাদ্যকর। গান শেষ হলে তার কাছে এগিয়ে আসেন এক ভক্ত। উপহার দেন আইফোন ১৩। আর ভক্তের কাছে উপহারটি পেয়েছে প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না এই গায়ক। ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েন।

ভুবন বাদ্যকর বলেন, ‘প্রথমে খুবই অবাক হয়েছিলাম। তবে অনুরাগীদের ভালোবাসাই তো আমাকে এখানে নিয়ে এসেছে। আমার তো স্মার্টফোনই ছিল না। আর এখন আইফোন। আমার খুব ভালো লাগছে।’

এদিকে খুব শিগগির যাত্রাপালাতে নাম লেখাতে যাচ্ছেন ‘কাঁচা বাদাম’ গায়ক। ‘খোকাবাবুর খেলাঘর’ নামের একটি যাত্রাপালাতে অভিনয় করবেন। এ ব্যাপারে ভীষণ উচ্ছ্বসিত তিনি।

তার ভাষায়, ‘গ্রামে যাত্রাপালা হলে দেখতে যেতাম। নিজে কখনো যাত্রায় অভিনয় করব ভাবিনি। তবে কলকাতার যাত্রাদলে কাজের সুযোগকে হাতছাড়া করতে চাইনি। কারণ আমি মনে করি মানুষকে বিনোদন করা একটা বড় কাজ।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com