1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
Title :
ঈদুল আজহায় বাড়ছে ট্রেন সার্ভিস, চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন ঈদকে সামনে রেখে উন্নয়নকাজ, কিছু এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ ঈদুল আজহায় টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা ১২৯ কোটি টাকা মুনাফার বিপরীতে সম্পদ মূল্যায়নে গুরুতর অসংগতি, নিরীক্ষা প্রতিবেদনে প্রশ্ন ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম এর দায়িত্ব গ্রহণ সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এনআরবিসি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মার্কেন্টাইল ব্যাংক কুমিল্লা মেডিকেল কলেজে সন্ধানী’র নবীন বরণ ও নতুন কমিটি ঘোষণা ​

পুঁজিবাজারে আরও একটি সপ্তাহ পতন

  • আপডেট : শনিবার, ২৫ জুন, ২০২২, ১০.৩৫ এএম
  • ১৫২ Time View

আগের সপ্তাহের মত বিদায়ী সপ্তাহেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতন ছিল। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ১১.১১ শতাংশ।

আলোচ্য সপ্তাহে সার্বিক বাজারে দরপতনের কারণে বাজার মূলধনেও রয়েছে নেতিবাচক প্রবণতা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে,

গত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৮২২ কোটি ১৭ লাখ ৮৩ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল  ৪ হাজার ৩০০ কোটি ৪ লাখ ৫৯ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪৭৭ কোটি ৮৬ লাখ ৭৬ হাজার  টাকার বা ১১.১১ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৯৮ দশমিক ০৮ পয়েন্ট বা ১ দশমিক ৫৩ শতাংশ কমে ৬ হাজার ৩২৭ পয়েন্টে অবস্থান করছে।

গত সপ্তাহে বাজার মূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২৯ দশমিক ৩৪ পয়েন্ট বা ১ দশমিক ২৬ শতাংশ কমে ২ হাজার  ২৯৮ পয়েন্টে নেমেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২০.৩৩ পয়েন্ট বা ১ দশমিক ৪৫ শতাংশ কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ২৯৭টির। আর ১৯টির দাম ছিল অপরিবর্তিত।

অন্যদিকে ডিএসইতে বাজার মূলধনেও নেতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪ হাজার ৯৯৫ কোটি ২০ লাখ ২৯ হাজার  টাকা বা দশমিক ৯৬ শতাংশ বাজার মূলধন কমেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫১ লাখ ৯ হাজার ৩১১ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ৯০১ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫১ লাখ ৪৩ হাজার ১৬৪ কোটি ৬০ লাখ ৪ হাজার  টাকায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com