1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ওয়ান ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স আসন্ন বাজেটে ভূমিহীনদের কর্মসংস্থান ও বিশেষ বরাদ্দের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত নবীনগরে জনপ্রিয় হয়ে উঠছে জাপানের ওকিনাওয়া কুমড়ো কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আগ্রহের শীর্ষে মুনিরা লিপির ‘নস্টালজিয়া’: অবিন্তা গ্যালারিতে শিল্পপ্রেমীদের উপচেপড়া ভিড় “পর্যটন খাতে নতুন সরকারের কাছে প্রত্যাশা” শীর্ষক গোলটেবিল আলোচনায় মেটলাইফ বিল্ডিংয়ে ১০৪ কিলোওয়াট অন-গ্রিড সোলার পাওয়ার সিস্টেম স্থাপন সম্পন্ন করেছে সেনা কল্যাণ সংস্থার বিজনেস ডিভিশন-৪ ঢাকা ২৪ দিনেও গ্রেপ্তার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ কুমিল্লায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন

ভাঙলো ৪ মাসের রেকর্ড, ভারতে একদিনে শনাক্ত ১৭ হাজারের বেশি

  • আপডেট : শুক্রবার, ২৪ জুন, ২০২২, ৬.২৮ পিএম
  • ২৩৪ Time View

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় দেশটিতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে গত চার মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ দেখেছে ভারত।

এতে করে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে সংক্রমণের নতুন ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার (২৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩৩৬ জন। গত ২০ ফেব্রুয়ারির পর এই প্রথম দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজারের গণ্ডি পার করেছে। একদিনেই দেশে আক্রান্তের সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের নতুন ঢেউ আছড়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

এদিকে ভারতে দৈনিক আক্রান্তের পাশাপাশি একদিনে মৃতের সংখ্যাও রয়েছে দুই অংকের ঘরে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা সংক্রমণে ১৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৪ হাজার ৯৫৪ জনে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ৮৮ হাজার ২৮৪ জন। গত ২৪ ঘণ্টাতেই সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৪ হাজার ২৯৪ জন। দেশের মোট আক্রান্তের ০.২ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী। সংক্রমণের দৈনিক হার দাঁড়িয়েছে ৪.৩২ শতাংশে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের মোট পাঁচটি রাজ্য থেকেই সর্বাধিক আক্রান্তের খোঁজ মিলছে। এরমধ্যে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১৮ জন। এরপরেই রয়েছে দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা, সেখানে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৯০ জন।

এছাড়া দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩৪ জন। আরেক দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতেও বাড়ছে করোনা সংক্রমণ। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩ জন। হরিয়ানাতেও একদিনে ৮৭২ জন করোনা আক্রান্ত হয়েছেন।

দিল্লিতে একদিনেই করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। বৃহস্পতিবার যেখানে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৯২৬ ছিল, সেখানেই গত ২৪ ঘণ্টায় তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৪ জনে। গত ৪ ফেব্রুয়ারির পর এই প্রথম আক্রান্তের সংখ্যা ২ হাজারের কাছাকাছি পৌঁছাল রাজ্যটিতে।

এদিকে পশ্চিমবঙ্গের করোনা সংক্রমণও রয়েছে ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪৫ জন। তবে সংক্রমণে কারোর মৃত্যু হয়নি। অন্যদিকে, একদিনেই রাজ্যে করোনা সংক্রমণকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৭১ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.৮০ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com