শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

মানুষের সেবা করাটাই আ.লীগের আদর্শ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১৯৭ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের সেবা করাটাই আওয়ামী লীগের আদর্শ, আমাদের আদর্শ। তিনি বলেন, যখনই বাংলাদেশের মানুষ সমস্যায় পড়েছে তখনই ঝাঁপিয়ে পড়েছে আওয়ামী লীগ, করেছে সহযোগিতা।

বৃহস্পতিবার (২৩ জুন) জাতীয় সংসদে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনায় বানভাসিদের পাশে আগে গেছে আওয়ামী লীগ। সাহায্য করছে। এভাবেই মানুষের সেবা করা আমাদের দায়িত্ব। মানুষের সেবা করাটাই আমাদের আদর্শ।

প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ দলটি এমন সময় প্রতিষ্ঠিত হয়েছিল, যখন পাকিস্তানিদের বৈরী মনোভাব আমাদের পূর্ব বাংলার মানুষের প্রতি ছিল। তারা আমাদের মাতৃভাষার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। তারই প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সাল থেকে ভাষা আন্দোলন শুরু করেছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন ছাত্রলীগ। ১৯৪৯ সালে আওয়ামী লীগ সৃষ্টি হয়। সৃষ্টিলগ্ন থেকেই এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে যাচ্ছে আওয়ামী লীগ।

দলটির প্রতিষ্ঠার সঙ্গে জড়িতদের স্মরণ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের সংগঠন। জন্মলগ্ন থেকেই শোষিত-বঞ্চিত ও নির্যাতিত মানুষের জন্য কাজ করে গেছে সংগঠনটি। আর এই সংগ্রাম করতে গিয়ে দলের বহু নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। আজকের দিনে আমি তাদের সবাইকে স্মরণ করি। যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS