1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
Title :
ঈদুল আজহায় বাড়ছে ট্রেন সার্ভিস, চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন ঈদকে সামনে রেখে উন্নয়নকাজ, কিছু এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ ঈদুল আজহায় টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা ১২৯ কোটি টাকা মুনাফার বিপরীতে সম্পদ মূল্যায়নে গুরুতর অসংগতি, নিরীক্ষা প্রতিবেদনে প্রশ্ন ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম এর দায়িত্ব গ্রহণ সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এনআরবিসি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মার্কেন্টাইল ব্যাংক কুমিল্লা মেডিকেল কলেজে সন্ধানী’র নবীন বরণ ও নতুন কমিটি ঘোষণা ​

লিওনেল মেসিকে এবার সর্বকালের সেরা রূপে দেখা যাবে

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ৬.৩০ পিএম
  • ১৫০ Time View

বার্সেলোনায় শুরু থেকে শেষ পর্যন্ত একই ছন্দে খেলেছেন লিওনেল মেসি। তবে দীর্ঘদিনের ক্লাব বদলে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির ডেরায় পাড়ি জমানোর পর সেই ছন্দে কিছুটা ছেদ পড়েছে। ক্লাবটির সভাপতি নাসের আল খেলাইফি অবশ্য বিশ্বাস করেন, আগামী মৌসুমেও স্বরূপে ফিরবেন মেসি।

ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়েনের সঙ্গে এক সাক্ষাৎকারে মেসি প্রসঙ্গে খেলাইফি বলেন, ‘রেকর্ড সাতবার ব্যালন ডি’অর জয়ী মেসির এই মৌসুমটা হয়ত তার সেরা ছিল না। তবে বার্সেলোনায় ২০ বছর কাটিয়ে এরপর একটি নতুন দেশ, নতুন শহর, নতুন লিগ, নতুন দল, নতুন সংস্কৃতি; এ সবকিছুর সঙ্গে তাকে মানিয়ে নিতে হয়েছে। এছাড়া করোনাও তাকে ভুগিয়েছে।’

তবে বাঁ পায়ের জাদুকর মেসি আগামী মৌসুমে তার সহজাত বিস্ময়কর ফুটবল নৈপুণ্যে সবাইকে মুগ্ধ কর‍তে পারবেন বলে বিশ্বাস পিএসজি সভাপতির, ‘গত মৌসুম মেসির জন্য সহজ ছিল না। তবে আগামী মৌসুমে আমরা মেসির সর্বকালের সেরা ভার্শন দেখতে পাব।’

গত মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে ‘মাত্র’ ১১ গোল করতে পেরেছিলেন মেসি, গোল বানিয়ে দিয়েছিলেন ১৪টি। অথচ বার্সেলোনায় নিজের সংকটময় শেষ মৌসুমেও ৩৮ গোলে করেছিলেন তিনি।

পিএসজির হয়ে ঠিক জ্বলে উঠতে না পারলেও আর্জেন্টিনার হয়ে কিন্তু নিয়মিত আলো ছড়াচ্ছেন মেসি। দেশের হয়ে সবশেষ ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে রেকর্ড ৫ গোল করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com