1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
Title :
জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক মাধবপুর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স

নতুন নিয়মে ওয়েস্ট ইন্ডিজে ৬০ বলের ক্রিকেট

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ৫.৩২ পিএম
  • ১৬৫ Time View

এত এত ফরম্যাটের ভিড়ে টেস্টকে বাঁচানো নিয়ে শঙ্কা প্রকাশ করেন অনেকে, যার শুরু হয়েছিল টি-টোয়েন্টি ক্রিকেট আবিষ্কারের পরপর। এরপর এসেছে দ্য হান্ড্রেড, টি-১০ এর মতো ফরম্যাটও। এবার ক্রিকেটের রঙ, গতি ও উত্তেজনা আরও বাড়ানোর প্রয়াসে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ নতুন ফরম্যাট চালুর ঘোষণা দিলো।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের যৌথ উদ্যোগে আগামী আগস্টের শেষ দিকে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ওয়ার্নার পার্কে শুরু হচ্ছে তাদের উদ্ভাবিত নতুন প্রতিযোগিতা ‘দ্য সিক্সটি’। নাম শুনে বলা যায়, টি-১০ এর মতোই ষাট বলের খেলা। তাহলে আর নতুন কী!

নতুন হলো, ষাট বলের ম্যাচ হলেও টি-১০ এর চেয়ে ভিন্ন নিয়মে খেলা হবে। এই প্রতিযোগিতার নিয়ম হলো, প্রতি দলে থাকবে ছয় ব্যাটসম্যান। ষষ্ঠ ব্যাটসম্যান আউট মানেই ব্যাটিং দলের ইনিংস শেষ।

এই ম্যাচে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে ভক্তদেরও। তাদের ভোটে নির্ধারিত হবে ‘মিস্ট্রি ফ্রি হিট’। তারা সেটা নির্ধারণ করবেন ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে। তাতে করে ভক্তদের রায়ে নির্দিষ্ট বলে আউট হয়েও বেঁচে যেতে পারেন ব্যাটসম্যান।

প্রতি ব্যাটিং দলের জন্য পাওয়ার প্লে বরাদ্দ থাকবে দুই ওভার করে। ব্যাটিং দল তৃতীয় পাওয়ার প্লে পেতে পারে, এজন্য প্রথম দুই ওভারে দুটি ছক্কা মারতে হবে। আর সেই পাওয়ার প্লে ওভারটি নেওয়া যাবে ৩-৯ ওভারের মধ্যে যে কোনো সময়।

সাধারণত প্রতি ওভার শেষ হওয়ার পর বোলিং এন্ডের পরিবর্তনের নিয়ম থাকলেও এই টুর্নামেন্টে ভিন্ন কিছু হবে। প্রথম ৩০ বল মানে পাঁচ ওভার হবে একই এন্ডে। পরের ৩০ বল হবে অন্য এন্ডে। কোনো বোলার দুই ওভারের বেশি বল করতে পারবেন না।

স্লো ওভার রেটের শাস্তিও থাকছে। নির্ধারিত ৪৫ মিনিটে ৬০ বল শেষ করতে না পারলে শেষ ৬ বল একজন ফিল্ডার কম নিয়ে খেলতে হবে অভিযুক্ত দলকে।

প্রথম আসরে ছয়টি পুরুষ দল ও তিনটি নারী দল অংশ নিচ্ছে। আগামী ২৪ আগস্ট শুরু হবে এটি, শেষ ২৮ আগস্ট।  

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com