1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
Title :
জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক মাধবপুর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স

পদ্মা সেতু উদ্বোধনে দাওয়াত পেলো বিচারপতিরা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ১১.২৯ এএম
  • ৩৫২ Time View

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের নবনিযুক্ত মুখপাত্র ও স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোসেন।

তিনি বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতিসহ আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে সেতু কর্তৃপক্ষ আমন্ত্রণপত্র পাঠিয়েছে। অনুষ্ঠানে তারা কীভাবে যাবেন আজ এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্ববৃহৎ এই সেতু উদ্বোধন করবেন। পরদিন ২৬ জুন ভোরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বহুল প্রত্যাশিত এই মেগাস্ট্রাকচার।

জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশের জন্য সাড়ে তিন হাজার আমন্ত্রণপত্র তৈরি করা হয়েছে। যা এরই মধ্যে বিতরণ শুরু হয়েছে।

পদ্মা সেতু উদ্বোধনের আর বাকি মাত্র দুদিন। এরই মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ করেছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (এমবিইসি)।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com