1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
Title :
চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যুতে জিপিএইচ ইস্পাতের সিদ্ধান্ত নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার ভৈরবে শিক্ষার্থীদের সংবর্ধনা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-প্রতিমন্ত্রী মো শরীফুল আলম টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁটা হাতে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু আগামীকাল ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানসৃষ্টি, মানবাধিকার ও আইনশৃঙ্খলায়কার্যকর পদক্ষেপের আহ্বান: সিআইপিজির গোলটেবিল আলোচনায় বক্তারা গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বিএসইসি কমিশনার: বিপুল পরিমাণ ফান্ড অলস পড়ে রয়েছে

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ১১.০২ এএম
  • ২৩৬ Time View

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেছেন, দেশে বিপুল পরিমাণ ফান্ড রয়েছে, যা অলস পড়ে আছে। এসব অলস ফান্ড ব্যবহার করতে পারলে পুঁজিবাজার অনেক উপকৃত হবে। এছাড়াও দেশের সরকারি-বেসরকারি স্বায়ত্তশাসিত সব সেক্টরে প্রভিডেন্ট ফান্ডসহ বিভিন্ন ফান্ড রয়েছে। ওই সব ফান্ডের অর্থ পুঁজিবাজারে আনতে বাধা নেই।

বুধবার ‘ইনভেস্টমেন্ট এলিজিবিলিটি অফ দি রেজিস্টার্ড রিকগনাইজ প্রভিডেন্ট, পেনশন অ্যান্ড গ্রেচুইটি ফান্ডস (আরপিপিজিএফ) ফর আইপিও’ এর ওপর গণশুনানিতে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আয়োজিত গণশুনানিতে তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ছয় বিলিয়ন ডলার বিভিন্ন ফান্ড রয়েছে। এই বিপুল পরিমান ফান্ড আমরা যদি পুঁজিবাজারে ব্যবহার করতে পারি তবে বাজার অনেক উপকৃত হবে।

তিনি আরও বলেন, তালিকাভুক্ত ২০ প্রতিষ্ঠানে প্রায় ৫৫ মিলিয়ন ডলার রয়েছে। যার ২৫ শতাংশ আমরা পুঁজিবাজারে ব্যবহার করতে পারি। এগুলো ব্যবহার করতে পারলে পুঁজিবাজার অনেক সম্প্রসারিত হবে।

ডিএসই চেয়ারম্যান ইউনূসুর রহমান বলেছেন, বাংলাদেশে ৬০টি ব্যাংক রয়েছে। এসব ব্যাংকের প্রায় ১০ হাজার শাখা রয়েছে। একই সাথে অনেকগুলো আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। এ প্রতিষ্ঠানগুলোতে যে প্রভিডেন্ট ফান্ড রয়েছে এই অর্থ আমরা পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারি। এই অর্থগুলোকে যদি আমরা পুঁজিবাজারের নিয়ে আসতে পারি তবে বাজার অনেক উপকৃত হবে।

তিনি আরও বলেন, আমরা বাজার সম্প্রসারণের লক্ষ্যে যেভাবে কাজ করছি তা অনেকটুকু পূর্ণ হবে যদি প্রভিডেন্ট ফান্ড বাজারে বিনিয়োগের জন্য নিয়ে আসতে পারি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com