1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে সিএসই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মতিন স্পিনিং মিলস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডিবিএইচ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা: অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি গোপালগঞ্জে ৩ কর্মকর্তা-কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি! কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে কাশিয়ানী ৩০ বোতল মাদকসহ আটক-১ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কাসেম ইন্ডাস্ট্রিজ

লালমনিরহাটে “বাংলাদেশ পুলিশ জাদুঘর” এর উদ্বোধন করলেন, বেনজির আহমেদ

  • আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২, ৬.২৩ পিএম
  • ৩১৫ Time View

লালমনিরহাট প্রতিনিধি রেজাউল ইসলাম : নবনির্মিত “বাংলাদেশ পুলিশ জাদুঘর লালমনিরহাট” এর শুভ উদ্বোধন করেছেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

বুধবার (২২ জুন) দুপুরে জেলার হাতীবান্ধা থানা চত্বরে নবনির্মিত জাদুঘরটির উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে পুলিশ জাদুঘর পরিদর্শন, পরিদর্শন বুকে সাক্ষর, গাছের চারা রোপন, ও মধ্যাহ্ন ভোজ সেরে তিনি পাটগ্রাম উপজেলার দহগ্রাম উদ্দেশ্যে রওনা দেন।

এ সময় রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূইয়া,রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানাসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্টজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

জানা যায়, ২০২০ সালের ১৫ জানুয়ারি লালমনিরহাট জেলায় এসপি হিসেবে যোগদান করেন আবিদা সুলতানা। তিনি জানতে পারেন জেলার হাতীবান্ধা থানায় ১৯১৬ সালে নির্মিত একটি প্রাচীন পরিত্যক্ত ভবনের কথা। যা বহুবছর ধরে অকেজো হয়ে পড়ে আছে৷ তিনি সিধান্ত নেন ওই ভবনে কিছু একটা করার। এরপর থেকে সেখানে বাংলাদেশ পুলিশ জাদুঘর লালমনিরহাট নির্মাণের উদ্যোগ নেন তিনি। 

আরও জানা যায়, জেলার হাতীবান্ধা থানা চত্বরের ওই পরিত্যক্ত ভবনটি ১৯১৬ সালে নির্মান করা হয়েছিলো। যেটি বর্তমানে ভেঙে ফেলে বাংলাদেশ পুলিশ জাদুঘর লালমনিরহাট হিসেবে নামকরণ করা হয়েছে। এই প্রথম বাংলাদেশ পুলিশ জাদুঘর লালমনিরহাটে মোট সাতটি গ্যালারি রয়েছে। গ্যালারি গুলোতে স্থান পেয়েছে পুলিশের বহুবছর আগের বিভিন্ন নির্দশন। দর্শকের সামনে তুলে ধরতে কাচের আবরণ ও আলোর ব্যবস্থা রয়েছে এই জাদুঘরে। 

এছাড়া নবনির্মিত জাদুঘরে ব্রিটিশ আমল, সুলতানি ও মোগল আমল, ভারতীয় উপমহাদেশের পুলিশের উদ্ভব ও ক্রমবিকাশ। ব্রিটিশ আমল, আধুনিক পুলিশের যাত্রা। রয়েছে স্বাধীনতাযুদ্ধ, ভারতীয় উপমহাদেশের ও বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে পুলিশ। থাকছে ডার্করুম, গ্যালারি। রয়েছে বঙ্গবন্ধু ও বাংলাদেশ প্রমাণ্যচিত্র প্রদর্শনীসহ বাংলাদেশ পুলিশ গ্যালারি ও সময়কাল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com