1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

পদ্মা সেতুর কাজের মান নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না: প্রধানমন্ত্রী

  • আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২, ১২.৪৭ পিএম
  • ২৫৮ Time View
Hasina

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতুর কাজের মান নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। এটি অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে।

বুধবার (২২ জুন) সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখা হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় গিয়ে পদ্মা সেতুর সমীক্ষা বন্ধ করেছিল বিএনপি। বহু কাঠখড় পুড়িয়ে এটি নির্মাণ করা হয়েছে। বিশ্বব্যাংকও মুখ ফিরিয়ে নিয়েছে। পদ্মা সেতুতে বিদেশি কোনও প্রতিষ্ঠান অর্থায়ন করেনি। সম্পূর্ণ দেশের টাকায় নির্মিত হয়েছে এ সেতু। তাই এটি আমাদের গৌরব ও অহংকারের প্রতীক।

তিনি বলেন, পদ্মা সেতু বিশ্বের সেরা উপকরণ ও মানে নির্মাণ করা হয়েছে। ক্ষুদ্র ব্যক্তিস্বার্থে এতে অর্থায়ন বন্ধের ষড়যন্ত্র হয়েছিল। বিশ্ব ব্যাংকের অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে প্রমাণিত হয়েছে। এই সেতু নির্মাণে যারা সন্দেহ প্রকাশ করেছেন, তারা পরাজিত মনোভাবের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com