1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিচ্ছেন নওগাঁর হিমেল

  • আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২, ১২.০২ পিএম
  • ২২১ Time View

বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন এবং প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিতে যাচ্ছেন নওগাঁর হাসিবুল হক হিমেল। তিনি সেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিবেন।

এবিষয়ে হিমেল অর্থসংবাদকে বলেন, অনেক ভালো লাগছে। প্রথম যখন আমি খবরটি পাই তখন বিশ্বাস হচ্ছিলো না। আসলে ভালো কোন খবরের আনন্দ একা পাওয়া সম্ভব না। বিষয়টি সবার সাথে যখন শেয়ার করলাম, তখন সবাই অভিনন্দন জানিয়েছে। সেসময় আরও বেশি ভালো লেগেছে। আমি মা-বাবাকে গর্বিত করতে পেরেছি, এটি আমার জন্য অনেক কিছু।

তিনি আরও বলেন, আমি ছোট থেকে ম্যাথ অলিম্পিয়াড করতাম। যেটা আমাকে চিন্তা করতে শিখিয়েছে। পরবর্তীতে এর ফলে সবকিছুতে মানিয়ে নিতে সক্ষম হয়েছি। সুতরাং, শুধু পাঠ্য বইয়ের পড়াশোনার পাশাপাশি যুগের সাথে অ্যাডভান্সড হতে হবে। একটু কোডিং শিখলে অথবা অনেক অলিম্পিয়াড হয় সেগুলো করলে চিন্তা শক্তি বাড়বে।

বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের ছোট্ট একটা দেশে নওগাঁর মতো ছোট্ট ও প্রান্তিক শহর থেকেও যে বড় স্বপ্ন দেখা যায় হিমেল সেটাই প্রমাণ করে দেখালো।

হিমেল নওগাঁ কে.ডি সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন৷ সেখান থেকে তিনি ২০১৪ সালে এসএসসি এবং ২০১৬ সালে নওগাঁ সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। সে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (IUT) থেকে গ্র‍্যাজুয়েশন সম্পন্ন করেছে। হিমেলের সাফল্যে নওগাঁ তথা সারা বাংলাদেশ গর্বিত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com