1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Title :
আগ্রহের শীর্ষে মুনিরা লিপির ‘নস্টালজিয়া’: অবিন্তা গ্যালারিতে শিল্পপ্রেমীদের উপচেপড়া ভিড় “পর্যটন খাতে নতুন সরকারের কাছে প্রত্যাশা” শীর্ষক গোলটেবিল আলোচনায় মেটলাইফ বিল্ডিংয়ে ১০৪ কিলোওয়াট অন-গ্রিড সোলার পাওয়ার সিস্টেম স্থাপন সম্পন্ন করেছে সেনা কল্যাণ সংস্থার বিজনেস ডিভিশন-৪ ঢাকা ২৪ দিনেও গ্রেপ্তার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ কুমিল্লায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির এসেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রগতি ইন্স্যুরেন্স ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো

পারটেক্স গ্রুপ পরিবারের ১০ সদস্যের লেনদেন ও ব্যাংক হিসাব তলব

  • আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২, ১১.২৩ এএম
  • ৪৯ Time View

পারটেক্স গ্রুপ পরিবারের পাঁচ মালিক ও তাদের স্ত্রীদের ব্যাংক হিসাবের লেনদেন বিবরণী চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার (২১ জুন) এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল-সিআইসি এ বিষয়ে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠিযেছে। চিঠিতে লেনদেন বিবরণীসহ নির্দেশিত তথ্য পাঠাতে ৭ কর্মদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে।

সিআইসির চিঠিতে আলোচিত ব্যক্তিদের সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব,​ ঋণের তথ্য এবং বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ব্যাংকগুলোকে ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয় শংসাপত্র বা অন্য কোনো সঞ্চয়পত্র এবং বিনিয়োগ প্রকল্প সম্পর্কিত তথ্য দিতে বলেছে।

ব্যাংকগুলোকে ১ জুলাই ২০১৫ সাল থেকে আপডেট অ্যাকাউন্ট স্টেটমেন্ট, লোন এবং জামানতের বিস্তারিত তথ্য প্রদান করতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে যদি কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়ে থাকে, তাহলে ওই ব্যাংক হিসাবেরও তথ্য দিতে হবে।

চিঠিতে, কর কর্তৃপক্ষ ব্যাংকগুলোকে পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এম এ হাসেমের ৫ ছেলে আজিজ আল কায়সার, আজিজ আল মাহমুদ, আজিজ আল মাসুদ, শওকত আজিজ রাসেল ও রুবেল আজিজ এবং তাদের স্ত্রীদের অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ দিতে বলেছে।

পারটেক্স গ্রুপ অবশ্য বর্তমানে তিনটি ভাগে বিভক্ত। গ্রুপটির প্রতিষ্ঠাতা মরহুম এমএ হাসেম তাঁর জীবদ্দশাতেই সন্তানদের মধ্যে ভাগ করে দিয়ে যান। এর প্রেক্ষিতে পারটেক্স গ্রুপ ভেঙ্গে পারটেক্স স্টার ও আম্বার নামে দুটি আলাদা গ্রুপের জন্ম হয়। আলোচিত পাঁচ ভাই এই তিন গ্রুপ পরিচালনা করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com