1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

৬০ টি লঞ্চে পদ্মা সেতু দেখতে যাবে দক্ষিণাঞ্চলের ১ লাখ মানুষ 

  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ৮.২৬ পিএম
  • ১৫৪ Time View

বরিশাল এস এল টি তুহিন: আর মাত্র ৩ দিন পরে উদ্বোধন হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে বরিশাল বিভাগ থেকে প্রায় এক লাখ মানুষ যাচ্ছে লঞ্চে। সড়ক পথে কিছু লোক গেলেও বাকিদের যাতায়াতের প্রধান বাহন করা হয়েছে লঞ্চ। তাই প্রস্তুত রাখা হয়েছে ৬০টি বিলাসবহুল লঞ্চ। বিভাগের প্রত্যেকটি উপজেলা থেকে এসব লঞ্চ ছেড়ে যাবে পদ্ম সেতুর উদ্দ্যেশে। বরিশাল মহানগর আওয়ামী লীগ ও কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু জানান, পদ্মা সেতুর উদ্বোধনে যোগ দিতে বরিশাল বিভাগ থেকে এক লাখ মানুষ যাবে। সে লক্ষ্যে তিন থেকে চারতলাবিশিষ্ট ৬০টি লঞ্চ তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে বরিশাল লঞ্চ র্টামিনাল থেকে পদ্মার উদ্দ্যেশে ১০টি লঞ্চ ছেড়ে যাবে। বাকিগুলো দক্ষিণাঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে ছেড়ে যাবে। প্রত্যেক উপজেলা থেকে সর্বনিম্ন একটি থেকে চারটি লঞ্চ ছাড়া হবে। তিনি আরো বলেন, যেহেতু সমাবেশস্থলে যেতে ঢাকার মতই সময় লাগবে, তাই আমরা ২৪ জুন রাতে দিকে লঞ্চগুলো ছেড়ে দেব। নগরী থেকেই ২০ থেকে ২৫ হাজার মানুষ যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বরিশাল লঞ্চঘাটে ১০টি লঞ্চ রাখা হবে। এছাড়াও বরিশাল বাস র্টামিনাল থেকে শুরু করে জেলার উজিরপুর, গৌরনদী, আগৈলঝাড়া সহ বিভিন্ন উপজেলাগুলো থেকে বাস ছেড়ে যাবে। মোট কথা, এক মানুষ যাতে যেতে পারে সেজন্য আমরা বাস ও লঞ্চ মিলিয়ে পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা করেছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com