1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা

কুমিল্লায় যমজ কন্যাশিশুর জন্ম, নাম পদ্মা ও সেতু

  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ৫.০৯ পিএম
  • ২০৩ Time View

এবার কুমিল্লায় জন্ম নেওয়া যমজ কন্যাশিশুর নাম রাখা হয়েছে পদ্মা ও সেতু। মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের জন্ম হয়।

দুই নবজাতকের নাম পদ্মা ও সেতু রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল।

মঙ্গলবার বেলা ৩টায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামরুল হোসেন সোহেল বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার শশইয়া এলাকার সোহাগ মিয়ার স্ত্রী ঝুমুর আক্তার (২০) যমজ কন্যাশিশুর জন্ম দেন।

তিনি আরও বলেন, আজ সকাল ১০টায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে ওই দুই শিশুর জন্ম হয়। তাদের নাম রাখা হয় পদ্মা ও সেতু। নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।

নবজাতকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় উল্লেখ করে তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নবজাতককে উপহারসামগ্রী দেওয়া হয়। তাদের চিকিৎসা-সংক্রান্ত সব ধরনের সুবিধা বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব সময়ই অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া বিনামূল্যে তাদের সব ধরনের সেবা দেওয়া হবে।

এর আগে ১৭ জুন সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জে যুবলীগ নেতা অপু-অ্যানি দম্পতির ঘরে একসঙ্গে জন্ম নেয় তিন নবজাতক। পরে তাদের নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু। এ বিষয়ে খবর প্রচারিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের শুভেচ্ছা উপহার পাঠান। উপহারস্বরূপ পাঠিয়েছেন এক ভরি ওজনের তিনটি চেইন, ফলমূল ও ফুল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com