1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

সিলেটের বানভাসী মানুষের পাশে দাঁড়াতে বরিশালে ত্রাণ তহবিল সংগ্রহ করছে বাসদ

  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ১২.১৯ পিএম
  • ১৯৩ Time View

বরিশাল এস এল টি তুহিন : সিলেটের বানভাসী মানুষের পাশে দাঁড়াতে নগরী থেকে ত্রাণ তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু করেছে বাসদ। সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৫০ সদস্যের একটি গ্রুপ নগরীর বিভিন্ন স্থান থেকে তহবিল সংগ্রহ করেন। নগরীর টাউন হলের সামনে ত্রাণ তহবিল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল বাসদ জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। উপস্থিত ছিলেন বাসদ সদস্য গোলাম রসুল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সদস্য শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর সংগঠক বিজন শিকদার, বিজ্ঞান আন্দোলন মঞ্চ ?এর সংগঠক হাফিজুর রহমান রাকিবসহ অন্যান্যরা। নগরীর সদর রোড, গীর্জা মহল্লা, চকবাজার, কাটপট্টি, বাজার রোড, পোর্ট রোড, হাটখোলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিলেটের বন্যার্তদের জন্য ত্রাণ তহবিল সংগ্রহ করা হয়। এই তহবিল থেকে সিলেটে বাসদ পরিচালিত আশ্রয়কেন্দ্রে প্রস্তুতকৃত খাবার সরবরাহে কমিউনিটি কিচেনে খাদ্য সহায়তা দেয়ার জন্য ও শুকনা খাবার সরবরাহে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন মনিষা চক্রবর্তী।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com