1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

বিশিষ্ট কলামিস্ট মহিউদ্দিন আহমেদ আর নেই

  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ১১.১৯ এএম
  • ১২৭ Time View

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সচিব, কূটনীতিক ও বিশিষ্ট কলামিস্ট মহিউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২০ জুন) সন্ধ্যায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা ও ডায়াবেটিসে ভুগছিলেন।

কূটনীতিক মহিউদ্দিন আহমদ একাত্তরে লন্ডনে তৎকালীন পাকিস্তান হাইকমিশনে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তানের পক্ষ ত্যাগ করে তিনি প্রবাসে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যোগ দেন এবং জনমত গঠনে ভূমিকা রাখেন। লেখক হিসেবেও মহিউদ্দিন আহমেদের সুখ্যাতি ছিল।

তার ভাই জহির উদ্দিন আহমেদ ফেসবুকে জানান, আমাদের মেজ ভাই মরহুম মহিউদ্দিন আহমেদের প্রথম জানাজা উত্তরা ৭নং সেক্টরের মসজিদ প্রাঙ্গণে মঙ্গলবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা হবে একই দিন বাদ আসর গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলার নুরপুর জিএমহাটে। পরে মরহুমের পারিবারিক কবরস্থানে তার শেষ ইচ্ছা অনুযায়ী দাফন সম্পন্ন হবে।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মরহুমের আরও একটি জানাজা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com