1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এনআরবিসি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মার্কেন্টাইল ব্যাংক কুমিল্লা মেডিকেল কলেজে সন্ধানী’র নবীন বরণ ও নতুন কমিটি ঘোষণা ​ কুমিল্লায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফারিহার মৃত্যুর ঘটনায় স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা টেলিটক ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন প্রথম প্রান্তিকে ২৩২ কোটি টাকা মুনাফা রবির মাত্র ২৬ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের অসাধারণ সাফল্য: ১১৪৪ কোটি টাকার নতুন আমানত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কিন ক্যাফে নিয়ে এসেছে রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি

পুঁজিবাজারের জন্য কালো টাকা ক্ষতিকর

  • আপডেট : রবিবার, ১৯ জুন, ২০২২, ৭.০৪ পিএম
  • ৮৭ Time View

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রহমান বলেছেন, কালো টাকার বিনিয়োগ যদি পুঁজিবাজারে বৃদ্ধি পায় তবে তা বাজারের জন্য ক্ষতিকর। এর কিছু নেতিবাচক প্রভাব রয়েছে যা বাজারে বুদবুদের মতো কাজ করবে। ২০১০ সালের পুঁজিবাজারে ধসের প্রধান কারণ ছিলো এই কালো টাকা।

রবিবার (১৯ জুন) দি এশিয়া ফাউন্ডেশন, রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‍্যাপিড) এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) যৌথ উদ্যোগে আয়োজিত ” রিফলেকশন অন বাজেট ২০২২-২৩” শীর্ষক এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি শারমিন রিনভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

অন্যদের মাঝে এ সময় উপস্থিত ছিলেন, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য কাওসার আহমেদ, জিইডি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও র‍্যাপিদের নির্বাহী পরিচালক এম আবু ইউসূফ সহ আরও অনেকে।

ডিসিসিআই সভাপতি বলেন, ২০০৭-০৮ সালে কালো টাকা সাদা করার সুযোগ দেয়ার পর এর বেশিরভাগ টাকাটাই ঢুকেছিলো আবাসন খাতে এবং পুঁজিবাজারে। কিন্তু সমস্যা টা হলো যারা কালো টাকাকে সাদা বানাতে আসে, তারা আসলে একটা সাময়িক সময়ের জন্য টাকাটা বিনিয়োগ করতে আসে।

তিনি বলেন, এই কালো টাকাগুলো যখন পুঁজিবাজারে আসে তখন এটি এক ধরণের বাবল ইকোনোমি তৈরি করে। এই বাবল বা বুদবুদ গুলোই একটা সময় ফেটে যায় আর পুঁজিবাজারের ধসের কারণ হয়। ২০০৭-০৮ সালে তক্তাবধায়ক সরকারের আমলে পুঁজিবাজারে আসা কালো টাকার তৈরি বাবলটাই ফেটেছিলো ২০১০ সালে বর্তমান সরকারের ঘাড়ে এসে। ২০১০ সালের সেই ধসে মানুষ তখন আঙ্গুল তুলেছিলো বর্তমান সরকারের দিকেই।

রিজওয়ান বলেন, ওই সময় কালো টাকা পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেয়ার কারণেই মূলত ২০১০ সালে বাজারে সেই ধ্স নেমেছিলো। তখন অনেক মানুষ আত্মহত্যার পথও বেছে নিয়েছিলো। এজন্য আমি মনেকরি কালো টাকা পুঁজিবাজারের বিনিয়োগের সুযোগ দেয়ার বিষয়টি খুবই বিপদজনক। আর সেই যে বারো বছর আগে আমাদের বাজার ধসে পরলো এখনও উঠে দাড়াতে পারে নাই। ১৯৯৬ থেকে হঠাৎ ২০০৭ এর সময়ে এসে পুঁজিবাজার চাঙ্গা হয়ে উঠেছিলো এই কালো টাকার কারণেই। তাই কালো টাকা যদি বাজারে আসে তা পুঁজিবাজারের জন্য খুবই ক্ষতিকর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com