1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এনআরবিসি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মার্কেন্টাইল ব্যাংক কুমিল্লা মেডিকেল কলেজে সন্ধানী’র নবীন বরণ ও নতুন কমিটি ঘোষণা ​ কুমিল্লায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফারিহার মৃত্যুর ঘটনায় স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা টেলিটক ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন প্রথম প্রান্তিকে ২৩২ কোটি টাকা মুনাফা রবির মাত্র ২৬ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের অসাধারণ সাফল্য: ১১৪৪ কোটি টাকার নতুন আমানত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কিন ক্যাফে নিয়ে এসেছে রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি

পদ্মার পাঙাশ বিক্রি হলো ২৯ হাজারে

  • আপডেট : রবিবার, ১৯ জুন, ২০২২, ৬.১২ পিএম
  • ৯০ Time View

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর মোহনায় সাড়ে ২২ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।  রোববার (১৯ জুন) ভোর ৬টার দিকে মুনতাজ বিশ্বাস হালদার নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়া ৬নং ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা বলেন, ‘রবিবার সকালে দৌলতদিয়া হালিম সরদারের আড়ত থেকে নিলামে সাড়ে ২২ কেজি ওজনের পাঙাশ মাছটি ১৩শ’ টাকা প্রতি কেজি দরে ২৯ হাজার ২৫০ টাকায় কিনি। পরে মাছটি ৬নং ফেরিঘাটের পন্টুনের সঙ্গে বেঁধে রেখেছি। মাছটি বিক্রির জন্য ব্যবসায়ীদের সঙ্গে ফোনে যোগাযোগ করছি।’ প্রতি কেজিতে দেড় থেকে ২শ’ টাকা লাভে মাছটি বিক্রি করবেন বলে জানান তিনি।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান জানান, বর্তমানে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রায়ই জেলেদের জালে ধরা পড়ছে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com