1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
Title :
২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫

বাংলাদেশ-ভারত জেসিসির ৭ম দফা বৈঠক আজ

  • আপডেট : রবিবার, ১৯ জুন, ২০২২, ১.১৯ পিএম
  • ১৬০ Time View

বাংলাদেশ ভারতের মধ্যে যৌথ পরামর্শ কমিটি (জেসিসি)’র ৭ম দফা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ। এতে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

এমইএ সূত্র জানায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর সভায় যৌথভাবে সভাপতিত্ব করবেন।

মোমেন জেসিসি বৈঠকে যোগ দিতে ভারতে আছেন। এটি কোভিড-১৯ মহামারি পরবর্তী প্রথম বৈঠক। এর আগের বৈঠকটি ২০২০ সালে ভাচুয়ালি অনুষ্ঠিত হয়।

কর্মকর্তারা জানান, ‘জেসিসিতে কোভিড-১৯ এর প্রেক্ষিতে সহযোগিতাসহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তারিত বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে।’

যদিও, এমইএ’র এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, জ্বালানি, পানি সম্পদ, উন্নয়ন অংশীদারিত্ব এবং আঞ্চলিক ও বহুমুখী ইস্যুগুলোসহ অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে যাচ্ছে।

তিন দিনের ভারত সফরের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মোমেন নয়া দিল্লীস্থ বাংলাদেশ হাই কমিশন ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) এর যৌথ আয়োজনে ‘ইন্টার‌্যাক্টিভ বিজনেস মিটিং’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগদান করবেন। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com