1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল বাণিজ্যের প্রসারে বাংলা কিউআর নিয়ে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল বাংলাদেশে প্রবৃদ্ধি বজায় রাখতে বেকোর নতুন প্রতিশ্রুতি ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২ ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ যৌননিগ্রহের দায়ে ৬ জনের যাবজ্জীবন ইসলামী ব্যাংক হাসপাতাল-এর কমলাপুর ভবন উদ্বোধন উন্নত গ্রাহকসেবা প্রদানে খুলনায় বাংলালিংকের নতুন ফ্ল্যাগশিপ স্টোর Price Sensitive Information of Bangladesh General Insurance Company PLC ফেরারির নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার

  • আপডেট : রবিবার, ১৯ জুন, ২০২২, ১.০১ পিএম
  • ৩১৯ Time View

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শেখ মো. এনামুল হক (৫৩)।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগের ডিয়াবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। এলিট ফোর্স র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি আ ন ম ইমরান খান এ সব তথ্য জানান।

এএসপি ইমরান খান জানান, বহুল আলোচিত গোপালগঞ্জের কোটালী পাড়ায় বোমা পুতে রেখে প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি এনামুলকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

এদিকে, ডিএমপি’র তুরাগ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো, মেহেদী হাসান জানান, প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক এক আসামিকে শনিবার রাতে তুরাগের ডিয়াবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এখন সে র‌্যাবের হেফাজতে রয়েছে। বাসস

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com