বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের তারিখ নির্ধারণে আজ বসছে চাঁদ দেখা কমিটি ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের চার দেশের অঞ্চলজুড়ে আতঙ্ক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার ছুটির মধ্যেও প্রশাসনিক কাজে ব্যস্ত তারেক রহমান প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বে মির্জা ফখরুল ঢাকা-উত্তরবঙ্গ রেলপথ বন্ধ, নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত পোশাকশিল্প এলাকায় আজ-কাল সীমিত পরিসরে খোলা ব্যাংক নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর অল ও স্বপ্নঘর ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব ঈদযাত্রায় বাসে ১৪৮ কোটি টাকা বাড়তি আদায়ের নৈরাজ্য চলছে; সরকারের মনিটরিং প্রশ্নবিদ্ধ!

ঢাবির ২১ ছাত্রছাত্রীকে উদ্ধার করেছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৪০ Time View

ঘুরতে গিয়ে বন্যার কবলে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ ছাত্রছাত্রীসহ অন্যান্যদের সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ জুন) সকালে এ তথ্য জানিয়েছেন আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানানো হয়, ২১ শিক্ষার্থীসহ আটকে পড়া আরও বেশ কয়েকজনকে সুনামগঞ্জের ছাতক থেকে উদ্ধার করা হয়েছে। তাদের সিলেটে আনা হচ্ছে।

গত ১৪ জুন টাঙ্গুয়া হাওর ভ্রমণের জন্য সুনামগঞ্জে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১৯ জনসহ মোট ২১ শিক্ষার্থী। তাদের মধ্যে সাত জন নারী শিক্ষার্থী রয়েছেন। বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় তার সেখানে আটকা পড়েছিলেন।

এর আগে গত শুক্রবার (১৭ জুন) তাদের উদ্ধারের খবর পাওয়া যায়। তবে সেদিন উদ্ধারের পর সিলেটে আসার পথে আবার লঞ্চের ইঞ্জিন আবার বিকল হয়ে যায়। পরে তারা ছাতকে আটকা পড়েন। সেখান থেকে তাদের উদ্ধার করে সেনাবাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS