1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

ডানহাতি এই অফ স্পিনার মিরাজ জানালেন তার সাফল্যের রহস্য

  • আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২, ৫.৫৫ পিএম
  • ১৭২ Time View

এবাদত হোসেন-খালেদ আহমেদ কিংবা মুস্তাফিজুর রহমান, সবাই আঁটসাঁট বোলিং করলেও খানিকটা খরুচে ছিলেন মেহেদি হাসান মিরাজ। তবে হঠাৎই বদলে যান ডানহাতি এই অফ স্পিনার। শুরুর দিকটায় খরুচে থাকলেও শেষ দিকের দারুণ এক স্পেলে চার উইকেট নেন মিরাজ। তাতে আড়াইশ পেরিয়ে থামে ওয়েস্ট ইন্ডিজ। নিজের এমন সাফল্যের জন্য মুমিনুল হক ও তাইজুল ইসলামকে ধন্যবাদ দিয়েছেন মিরাজ।

কয়েক স্পেলে বোলিং করলেও নিজের প্রথম ১৬ ওভারে কোনো উইকেট নিতে পারেননি। যেখানে ৪ মেইডেন নিলেও মিরাজ রান দিয়েছিলেন ৪১। তবে শেষের স্পেলে এসে বাজিমাৎ করেন মিরাজ। নিজের শেষ ৭.৫ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ডানহাতি এই অফ স্পিনার নিয়েছেন চার উইকেট। শুরুর দিকে ঠিক জায়গায় বোলিং করতে না পারায় বেশ খানিকটা হতাশ ছিলেন মিরাজ।

ম্যাচ শেষে এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘আমি প্রথম ২-৩ টা স্পেলে হতাশ ছিলাম কারণ ভালো বোলিং হচ্ছিল না, ঠিক জায়গায় করতে পারছিলাম না। মানসিকভাবে ফোকাসড হওয়াটা জরুরী ছিল। সে ক্ষেত্রে আমার সতীর্থ মুমিনুল ও তাইজুল আমাকে দারুণ সমর্থন দিয়েছে। তাদের দুজনকে ধন্যবাদ দিতে চাই।’

পুরো ম্যাচে পেসারদের দাপট থাকলেও একমাত্র স্পিনার হিসেবে দাপট দেখিয়েছেন মিরাজ। ম্যাচ শেষে জানিয়েছেন, ‘আমার কাছে মনে হয় উইকেট কিছুটা ধীরগতির ছিল। এই উইকেটে শুধু একই জায়গায় বল করে যাওয়াটা সঠিক সিদ্ধান্ত। এতে করে ব্যাটসম্যানদের আউট হওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি আসলে তখন ডট বল দেওয়াতে মনোযোগ দিয়েছি।। এরপরই সাফল্য এসেছে। প্রথম দুই-তিন স্পেলে আমি উইকেটের জন্য বল করেছি। এটাই সমস্যা হয়েছিল। এরপর আমি রান আটকানোর দিকে যাই। ওভারপ্রতি আড়াই রানের মতো দিলে সুযোগ আসবে বলে মনে করেছিলাম। এমনই হয়েছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com