1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সায়হাম কটন মিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল সপ্তাহের প্রথম কার্যদিবসে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সাংবাদিক শেখ আনোয়ারকে হয়রানিমূলক গ্রেফতারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন চুয়াডাঙ্গায় ১৩ মে থেকে বাজারে আসছে আম; আম সংগ্রহের ক্যালেন্ডার ঘোষণা, নিয়ম না মানলে জরিমানার হুঁশিয়ারি জেলা প্রশাসকের টেকনো স্পার্ক ৫০ সিরিজ: দৈনন্দিন ব্যবহারে ভরসার সঙ্গী ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা

তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করলো ইসরায়েল

  • আপডেট : শুক্রবার, ১৭ জুন, ২০২২, ৪.০৯ পিএম
  • ৩৪৮ Time View

ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের জেনিনে দেশটির নিরাপত্তাবাহিনীর অভিযানের সময় তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, প্রায় ৩০টি ইসরায়েলি সামরিক যান শুক্রবার ভোররাতে জেনিনে অভিযান চালায়। এ সময় শহরের পূর্বে আল-মারাহ এলাকায় একটি গাড়ি ঘেরাও করে ভিতরে বসে থাকা চারজনকে লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনারা। তাদের মধ্যে তিনজন নিহত হন ও আরেকজন গুরুতর আহত।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহতরা হলেন ২৪ বছর বয়সী বারা লাহলোহ, ২৩ বছর বয়সী ইউসুফ সালাহ এবং ২৪ বছর বয়সী লাইথ আবু সুরুর।

ইসরায়েলি সেনাবাহিনী হিব্রু ভাষায় একটি সংক্ষিপ্ত বার্তায় জানায়, তারা দুটি ভিন্ন স্থান থেকে অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালিয়েছে এবং তাদের ওপরেও গুলি চালানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি এম-১৬ রাইফেলসসহ অন্যান্য অস্ত্র উদ্ধারের দাবিও তাদের।

জেনিনের বাসিন্দারা বলছে যে, তারা সন্দেহ করছে ইসরায়েলিরা রায়েদ হাজেমের বাড়ি ভেঙে ফেলার পরিকল্পনা করেছিল। রায়েদ ৭ এপ্রিল তেল আবিবে একটি বন্দুক হামলা চালায় বলে অভিযোগ ছিল। ওই হামলায় তিনজন ইসরায়েলি নিহত হয়। পরে ইসরায়েলি বাহিনীর গুলিতে রায়েদও মারা যান।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি বছর এ পর্যন্ত ৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর হামলায়। তাদের বেশিভাগ নিহত হন ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com