1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
Title :
আলমডাঙ্গা পৌর মেয়র পদপ্রার্থী হাসিবুল হক লিপুর গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা “ভূমি, পরিবেশ ও আদিবাসী জনগোষ্ঠী: ন্যায়ভিত্তিক ও টেকসই ভবিষ্যতের পথে” শীর্ষক এক গোলটেবিল মতবিনিময় সভা অনুষ্ঠিত ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র, ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক চাই: মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন পানগুছি সেতুর দাবিতে মোড়েলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদের মানববন্ধন ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত সালমান মাহমুদ মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর হবিগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা রাঙ্গামাটিতে অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি হুইলারের ডিজিটাল ডাটাবেস উদ্বোধন নবীনগরে মাদ্রাসায় ছাত্রের মায়ের সাথে অনৈতিক কাজের সময় উত্তেজিত জনতার হাতে আটক শিক্ষক

গ্যাস সরবরাহ বন্ধ, নিয়ন্ত্রণে আসেনি আদমজী ইপিজেডের আগুন

  • আপডেট : শুক্রবার, ১৭ জুন, ২০২২, ৪.০২ পিএম
  • ১৫৯ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টে লাগা আগুন সাত ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণের জন্য নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করে রাখা হয়েছে। এর আগে শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে আগুনের ঘটনা ঘটে।

পাইলিংয়ের কাজ চলার সময় গ্যাস লাইন ফেটে ভয়াবহ আগুনের ঘটনায় উচ্চচাপসম্পন্ন গ্যাস লাইন বন্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ পায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফীন। তবে গ্যাস সরবরাহ বন্ধের পরেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে বলে জানান তিনি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, ইপিজেডের ভেতরে আগুন লেগেছে। তবে আগুন কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে লাগেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাইলিংয়ের সময় গ্যাস লাইন ফেটে আগুন লেগেছে। এটি একটি নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্ট। আমাদের সিদ্ধিরগঞ্জ ইপিজেড, হাজীগঞ্জ ও মন্ডলপাড়া স্টেশনের আট ইউনিট আগুন নেভাতে কাজ করছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ পরে বিস্তারিত জানানো হবে। তবে আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com