1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
Title :
হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু  

‘অমানুষ’ সিনেমাটি মুক্তি পাচ্ছে ১৭ জুন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ৪.৩১ পিএম
  • ১৭৫ Time View

সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন নিরব ও রাফিয়াত রশিদ মিথিলা। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘অমানুষ’ সিনেমায় দেখা যাবে তাদের। সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন।

‘অমানুষ’ সিনেমাটির মুক্তি উপলক্ষে বুধবার (১৫ জুন) রাতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) এক সংবাদ সম্মেলন আযোজন করে। সেখানে সাংবাদিকদের জানানো হয়, ১৭ জুন সারাদেশে ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘অমানুষ’ সিনেমাটি।

এ সিনেমা নিয়ে নিরব বলেন, ‘‘অমানুষ’ সিনেমাতে আমি ডাকাত চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটির জন্য আমাকে যথেষ্ট প্রস্তুতি নিতে হয়েছে। মাথার চুল ছেঁটে ফেলতে হয়েছে। পোশাকেও পরিবর্তন আনতে হয়েছে। এই সিনেমায় আমাকে দর্শক নতুন লুকে দেখবে। যা অন্য কোনো সিনেমাতে দর্শক আগে দেখেননি।’

‘অমানুষ’ সিনেমা নিয়ে কাজী নওশাবা বলেন, ‘অনেকদিন পর আমার সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এ কারণে আমি খুবই নার্ভাস, একটু ভয়েও আছি। কারণ আমি প্রচুর এক্সপ্যারিমেন্ট করি আমার চরিত্রের সঙ্গে। সেরকমই একটি এক্সপ্যারিমেন্ট ছিল ঢাকা অ্যাটাক। সেই সিনেমার সিনথিয়া থেকে এবার ডাকাত হয়ে আসছি।’

তিনি আরও বলেন, ‘আমি সত্যিই ভাগ্যবান। আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল অমানুষের ডাকাত চরিত্রটি। ছোটবেলা থেকে শুনে এসেছি- মানুষের মতো মানুষ হতে হবে। কিন্তু এই সিনেমা করার সময় বারবার মনে করতে হয়েছে অমানুষের মতো অমানুষ হতে হবে। যদিও এমন চরিত্র ফুটিয়ে তোলা খুবই কষ্টকর ছিল। টিমের সবাই আমাকে ভীষণ উৎসাহ দিয়েছে। আশা করছি দর্শক ভালো একটা সিনেমা দেখবেন।’

গত বছরের এপ্রিলে বান্দরবানে ‘অমানুষ’ সিনেমার শুটিং শুরু হয়। এরপর কয়েক দফায় রাঙ্গামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকাসহ দেশের বিভিন্ন স্থানে শুটিং শেষে আগস্টের মাঝামাঝিতে ঢাকায় শুটিং শেষ হয়। করোনা মহামারিতে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়েই পুরো সিনেমার কাজ করেছেন শিল্পীরা।

‘অমানুষ’ সিনেমায় নিরব ও রাফিয়াত রশিদ মিথিলা ছাড়াও আরও অভিনয় করেছেন নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডনসহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com