1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল বাণিজ্যের প্রসারে বাংলা কিউআর নিয়ে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল বাংলাদেশে প্রবৃদ্ধি বজায় রাখতে বেকোর নতুন প্রতিশ্রুতি ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২ ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ যৌননিগ্রহের দায়ে ৬ জনের যাবজ্জীবন ইসলামী ব্যাংক হাসপাতাল-এর কমলাপুর ভবন উদ্বোধন উন্নত গ্রাহকসেবা প্রদানে খুলনায় বাংলালিংকের নতুন ফ্ল্যাগশিপ স্টোর Price Sensitive Information of Bangladesh General Insurance Company PLC ফেরারির নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

তথ্যমন্ত্রী : আরও বেশি ভোটে জয়ের আশা করেছিলাম

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ৪.১৯ পিএম
  • ২৩৬ Time View
hasan-mahmud

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত জয়লাভ করলেও ভোটের ব্যবধান আরও বেশি আশা করেছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন পর আওয়ামী লীগের প্রার্থী মেয়র পদে এখানে জয়লাভ করেছেন। আমরা আশা করেছিলাম, আরও বেশি ভোটে জিতবো। আমাদের ধারণা ছিল, ছয় হাজারের বেশি ভোটের ব্যবধান থাকবে।’

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এরআগে মন্ত্রী বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) প্রকাশনা বিএসআরএফ বার্তার মোড়ক উন্মোচন করেন।

কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। পরাজিত প্রার্থীকেও অভিনন্দন। তিনি অনেক অল্প ভোটে হেরেছেন। এত অল্প ভোটে হারলে আদালতে যাওয়ার কথা তিনি বলতেই পারেন।’

তিনি বলেন, ‘সব প্রার্থী বলেছেন, নির্বাচন স্বচ্ছ হয়েছে। পুরোটা সময় নির্বাচন কমিশন আমাদের (আওয়ামী লীগ) প্রার্থীর ওপর বেশি নজরদারি করেছে। তবে স্থানীয় সংসদ সদস্যকে এলাকা ছেড়ে যেতে বলা সমীচীন হয়নি। অন্য এলাকার এমপি হলে আমাদের কোনো বক্তব্য ছিল না।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্য প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘যারা প্রার্থী তারা বলেছেন সুষ্ঠু নির্বাচন হয়েছে। ঠাকুরগাঁওয়ে বসে মির্জা ফখরুল কী বললেন তাতে কিছু আসে যায় না।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com