1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Title :
ঢাকায় নকিুঞ্জতে আইএফআইসি ব্যাংকরে এটএিম বুথরে আনুষ্ঠানকি উদ্বোধন রাসুল (সা.)-এর অবমাননা আর বরদাশত করা হবে না: শাপলা চত্বরের স্মরণসভায় ইনসাফ গার্ড সভাপতি খান রায়হান সিলেট জুড়ে এপ্রিল মাসে সড়কে ঝরল ১৫ প্রাণ ইসলামী ব্যাংকে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত মাধবপুরে মহাসড়কের পাশে জঙ্গল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার নবীনগরে পৌর নির্বাহী কর্মকর্তা অনিয়মিত থাকায় ভুগান্তিতে সেবাগ্রহীতারা রাঙ্গামাটিতে ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে জনপদ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ অর্থ ফেরতের দাবিতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকে তালা ঝুলিয়ে দিয়েছে গ্রাহকরা ঐতিহাসিক শাপলা চত্বর দিবস আজ, নানা কর্মসূচি বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, কমলো ১% এর বেশি

গ্লোবাল টেলিভিশন ভবনে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ৪.১২ পিএম
  • ১৯০ Time View

রাজবাড়ী প্রতিনিধিঃ গ্লোবাল টেলিভিশন ভবনে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রাজবাড়ীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬) জুন সকাল ১০ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধন করেছেন রাজবাড়ীতে কর্মরত সাংবাদিকরা।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও দৈনিক আমাদের রাজবাড়ী পত্রিকার প্রকাশক বীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল জব্বার, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকার সম্পাদক খান মোঃ জহুরুল হক, রাজবাড়ী টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল কুদ্দুস বাবু, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম,৭১টিভির সাংবাদিক মেহেদী হাসান, ডিবিসি নিউজ এর সাংবাদিক দেবাশীষ বিশ্বাস, বিজয় টেলিভিশন এর সাংবাদিক শেখ আলী আল মামুন, খোলা কাগজের সাংবাদিক ও ডিজিটাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ।

   মানববন্ধনে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোহম্মদ জহুরুল হক বলেন, সাংবাদিকের কলম স্বাধীন। সত্য ঘটনা তুলে ধরায় সাংবাদিকের কাজ। সংবাদ কার পক্ষে গেল নাকি বিপক্ষে সেটা সাংবাদিকের দেখার বিষয় না। গ্লোবাল টেলিভিশনের ভবনে হামলা একটা ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। 

জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুর জব্বার বলেন, বর্তমান সরকার গণমাধ্যমকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। সাংবাদিকদের কলম উন্মুক্ত করেছে।স্বাধীনতাবিরোধী একটি শক্তি গণমাধ্যমের ওপর হামলা করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে।

    প্রসঙ্গত, মঙ্গলবার (১৪ জুন) সকালে রাজধানীর তেজগাঁওতে অবস্থিত গ্লোবাল টেলিভিশনের অফিসে হামলা হয়। এ ঘটনায় গ্লোবাল টেলিভিশনের এসাইনমেন্ট এডিটর এন্ড ক্রাইম চীফ আনিসুর রহমান সাব্বিরসহ রিপোর্টার, ক্যামেরাপার্সন ও গাড়ি চালক ইকবাল আহত হন।এছাড়া হামলাকারীরা চ্যানেলটির দুটি ক্যামেরা ভাঙচুর করে। 

রাজবাড়ী জেলা সাংবাদিক সমাজ আয়োজিত মানব বন্ধনে ,দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার সাংবাদিক শেখ রঞ্জু আহাম্মেদ, সাংবাদিক মোরশেদ আলম মালেক, রাইজিংবিডির সাংবাদিক সুব্রত সুকান্ত, সাপ্তাহিক রাজবাড়ির খবরের স্টাফ রিপোর্টার মোঃ মামুন শেখ, আলোকিত সকালের রাজবাড়ী প্রতিনিধি সাখাওয়ত হোসেন, গ্লোবাল টেলিভিশন এর ক্যামেরাম্যান জাহিদুর রহমান বাবুল রাজবাড়ী টুডের স্টাফ রিপোর্টার শাহানাজ শানু সহ অনেকই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com