1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
Title :
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর হবিগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা রাঙ্গামাটিতে অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি হুইলারের ডিজিটাল ডাটাবেস উদ্বোধন নবীনগরে মাদ্রাসায় ছাত্রের মায়ের সাথে অনৈতিক কাজের সময় উত্তেজিত জনতার হাতে আটক শিক্ষক শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলার কোনো বিকল্প নেই- এমপি জাহাঙ্গীর শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে পরিবারকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে- এমপি মঞ্জু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৭তম বোর্ড সভা অনুষ্ঠিত রবি আজিয়াটা পিএলসির শিরোপা জয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬ নবীনগরে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতার মৃত্যু, সর্ব স্তরের শোক গাইবান্ধায় দৈনিক আইন বার্তা পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

পড়ালেখার পাশাপাশি নানা অভিজ্ঞতা নিয়ে নিজেদের গড়ে তুলতে হবে

  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২, ৯.৪৮ পিএম
  • ১০০ Time View

ইমরান আল মাহমুদ: পড়ালেখার পাশাপাশি নানা বিষয়ের অভিজ্ঞতা নিয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল। বুধবার(১৫ জুন) দুপুরে কক্সবাজার উত্তরণ মডেল কলেজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্যারিস্টার নওফেল আরও বলেন,”উত্তরণ মডেল স্কুল এন্ড কলেজে একটি ট্যুরিজম ইন্ডাস্ট্রি হবে। সেখানে সব কার্যক্রমের সুবিধাভোগের জন্য কক্সবাজারের স্থানীয় বাসিন্দা হিসেবে পড়ালেখার পাশাপাশি কর্মমুখী শিক্ষার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে নিজেদের আরও দক্ষ করে গড়ে তুলতে হবে। কক্সবাজার পর্যটন এলাকা। এখানে দেশি বিদেশি নানা ধরনের পর্যটকদের আগমন ঘটে। তাই সব ভাষার প্রতি পারদর্শী হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশকে নিরক্ষর করতে নানা উদ্যোগ হাতে নিয়েছে। এর বাস্তবায়ন আগামীর প্রজন্ম শিক্ষার্থীদের অংশগ্রহণেই হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরণ মডেল স্কুল এন্ড কলেজের সভাপতি এম এম সিরাজুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী। 

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল ফোরকান আহমদ।

এসময় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড. ফরিদুল আলম, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর সহ অনেকে উপস্থিত ছিলেন 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com