1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিকে ২৩২ কোটি টাকা মুনাফা রবির মাত্র ২৬ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের অসাধারণ সাফল্য: ১১৪৪ কোটি টাকার নতুন আমানত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কিন ক্যাফে নিয়ে এসেছে রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন হাওরের ক্ষতিগ্রস্ত ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকদের পুনর্বাসনের ৩ দফা দাবিতে মানববন্ধন মাননীয় প্রধানমন্ত্রী বরবার খোলা চিঠি জুলাই বিপ্লব কোনো সাধারণ ক্ষমতার পরিবর্তন ছিল না: আশরাফ আলী হাওলাদার আমদানি ব্যয় বাড়ায় বাণিজ্য ঘাটতি আরও গভীর দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

এস্কয়ার নিট এল এস্কয়ারে বিনিয়োগ করবে

  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২, ৮.৪৪ পিএম
  • ৮০ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড তার সহযোগী প্রতিষ্ঠান এল এস্কয়ার লিমিটেডে বিনিয়োগ করবে। এল এস্কয়ারের চার কোটি ৭৭ লাখ ৭৫ হাজার টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি।

আজ বুধবার (১৫ জুন) অনুষ্ঠিত এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেডের পরিচালনা পর্ষদের ১২৪ তম সভায় এ বিনিয়োগের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে আরও বলা হয়েছে, এস্কয়ার নিট আরও দুটি সহযোগী প্রতিষ্ঠানে পূর্বে বিনিয়োগকৃত অর্থের সমপরিমাণ অর্থ প্রতিষ্ঠানগুলো হতে উত্তলোনের মাধ্যমে তা “এল স্কয়ার লিমিটেড” নামক প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হবে। প্রতিষ্ঠান দুটি হচ্ছে- এস্কয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড ও এস্কয়ার এক্সেসরিজ লিমিটেড

এর মধ্যে এস্কয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড থেকে তিন কোটি ৭৫ লাখ টাকা এবং এস্কয়ার এক্সেসরিজ লিমিটেড থেকে এক কোটি ২ লাখ ৭৫ হাজার টাকা বিনিয়োগ রয়েছে।

জানা গেছে, এস্কয়ার ইলেক্ট্রনিক্স ও এস্কয়ার এক্সেসরিজে বিনিয়োগ করার পর থেকে কোম্পানি দুটি কোনো লভ্যাংশ ঘোষণা না করায় এস্কয়ার নিটের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বার্থেই কোম্পানি দুটি হতে বিনিয়োগকৃত এ অর্থ উত্তোলনের পর এল এস্কয়ারে বিনিয়োগের এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি বলছে, এই বিনিয়োগটি একটি সহায়ক কোম্পানিতে কোম্পানির অব্যাহত বিনিয়োগের অংশ যা আসন্ন রপ্তানির সুযোগ পূরণ করবে এবং কোম্পানির জন্য লাভ ও লভ্যাংশ নিশ্চিত করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com