1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

পদ্মা ব্যাংকের আরেকটি শাখার উদ্বোধন গুলশানে

  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২, ৮.০৩ পিএম
  • ১৪৩ Time View

গ্রাহকদের সর্বাধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে আরেকটি নতুন শাখার উদ্বোধন করেছে পদ্মা ব্যাংক। এ নিয়ে ব্যাংকটির শাখার সংখ্যা দাঁড়িয়েছে ৫৯।

বুধবার (১৫ জুন) রাজধানীর গুলশান-২ এ নতুন এই শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান।

এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ড. হাসান তাহের ইমাম, অডিট কমিটির চেয়ারম্যান তামিম মারজান হুদা, পরিচালক শাহনুল হাসান খান, দি সিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এর ভাইস-চেয়ারম্যান মাসরুর আরেফিন, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান বিজনেস অফিসার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সৈয়দ রফিকুল হক, মিরপুর ডিওএইচএস পরিষদের প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল এ.কে. এম মাহফুজুল হক (অব.) এবং টিএমএস এর পরিচালক (ফাইনান্স-২) মো. আবুল বাশার ভুঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারেক রিয়াজ খান বলেন, গ্রাহকদের চাহিদা আর আকাঙ্খার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে এই শাখাটিকে। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনায় রেখে পদ্মা ব্যাংকের এই শাখায় ব্যাংকিং সেবায় থাকছে বিশেষ চমক। এ শাখায় সর্বোত্তম আধুনিক সেবার পাশাপাশি সুপরিসর প্রায়োরিটি সেবা, গ্রাহকদের লকার সেবা নিশ্চিত করা হয়েছে। আশাকরি গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে পারব।

তিনি আরো বলেন, সম্প্রতি কেন্দ্রীয়করণ রূপান্তর শুরু করেছে পদ্মা ব্যাংক লিমিটেড। সেন্ট্রালাইজড ইনওয়ার্ড ক্লিয়ারিং-এর পর সেন্ট্রালাইজড বন্ড চালু করা হল। এতে করে গ্রাহকদের কাছে আরো স্বচ্ছতা বেড়ে গেলো ব্যাংকটির। গ্রাহদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংক তাদের নিবিড় পর্যবেক্ষণ জোরদার করে চলেছে।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী ও জাবেদ আমিন, মানবসম্পদ বিভাগের প্রধান এসইভিপি এম আহসান উল্লাহ খান, এসইভিপি ও আরএমডি অ্যান্ড ল’ হেড ফিরোজ আলম, এসইভিপি ও হেড অব কর্পোরেট লায়াবিলিটি মার্কেটিং সাব্বির মোহাম্মদ সায়েম, এসইভিপি ও সিএফও বাদল কুমার নাথ, এসভিপি ও গুলশান-২ শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আহাদ উল্লাহসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা।

উল্লেখ্য,এ শাখা থেকে গ্রাহকরা সর্বাধুনিক ব্যাংকিং সেবা পাবেন। এছাড়াও গ্রাহকরা নতুন শাখা থেকে প্রায়োরিটি ব্যাংকিং, ওমেন ব্যাংকিং, স্টুডেন্ট ফাইল-এর মতো এক্সক্লুসিভ সেবাসহ অন্যান্য প্রচলিত ব্যাংকিং সেবা পাবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com