1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
Title :
ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র, ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক চাই: মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন পানগুছি সেতুর দাবিতে মোড়েলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদের মানববন্ধন ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত সালমান মাহমুদ মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর হবিগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা রাঙ্গামাটিতে অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি হুইলারের ডিজিটাল ডাটাবেস উদ্বোধন নবীনগরে মাদ্রাসায় ছাত্রের মায়ের সাথে অনৈতিক কাজের সময় উত্তেজিত জনতার হাতে আটক শিক্ষক শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলার কোনো বিকল্প নেই- এমপি জাহাঙ্গীর শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে পরিবারকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে- এমপি মঞ্জু

হাসপাতালে ১৩০, ইরানের কারখানায় গ্যাস লিক

  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২, ১২.০২ পিএম
  • ১৫৭ Time View

ইরানের একটি কারখানায় নাইট্রোজেন গ্যাস লিক হয়ে দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। দক্ষিণ ইরানের একটি সোডিয়াম কার্বোনেটের কারখানায় মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটেছে বলে ইরানের স্থানীয় সংবাদপত্র জানিয়েছে। কারখানাটিতে বছর তিন লাখ ২০ হাজার টন সোডিয়াম কার্বোনেট তৈরি হয়।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার আচমকাই সেখানে নাইট্রোজেন লিক করতে শুরু করে। দ্রুত তা বাতাসে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই আশপাশের মানুষ অসুস্থ বোধ করতে শুরু করেন। শুরু হয় শ্বাসকষ্ট। সব মিলিয়ে ১৩০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়।

প্রশাসন অবশ্য জানিয়েছে, অসুস্থদের অধিকাংশই ভালো আছেন। কয়েকজনকে ছেড়েও দেয়া হয়েছে। নাইট্রোজেন খুব ক্ষতিকর গ্যাস নয় বলেও জানানো হয়েছে। কিন্তু মঙ্গলবারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কেন কারখানাগুলি গ্যাস পাইপলাইন নিয়মিত পরীক্ষা করে না, সে প্রশ্নও উঠেছে। নাইট্রোজেনের জায়গায় আরো মারাত্মক কোনো গ্যাস লিক হতে পারতো বলেও অভিযোগ উঠেছে।

বস্তুত, গত কয়েকমাসে ইরানে একাধিক দুর্ঘটনা ঘটেছে। কোথাও ট্রেন লাইনচ্যূত হয়ে মানুষের মৃত্যু হয়েছে, কোথাও ভবন ভেঙে পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। ইরানের জনগণের মধ্যে এনিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। বেশ কিছু জায়গায় আন্দোলনও হয়েছে। মঙ্গলবারের ঘটনা সেই ক্ষোভ আরো বাড়িয়ে দিয়েছে। সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com