1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
Title :
টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত, আহত ১০৯— যাত্রী কল্যাণ সমিতি নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে ডিজিব্যাংকিং অ্যাপে ‘বাংলা কিউআর’ সেবা চালু করলো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কখন হবে শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী কুমিল্লা গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার, আটক-২ বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু

পাকিস্তান টপকাল ভারতকে

  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ২.৪৯ পিএম
  • ২৩৬ Time View

সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। আর এর দিন দুয়েক পরই আরও একটি সুখবর পেল বাবর আজমের দল। আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে চার নম্বরে উঠে এসেছে তারা।

প্রথম ওয়ানডে ম্যাচে ৫ উইকেটে জিতেছিল পাকিস্তান।

যেখানে দারুণ এক সেঞ্চুরি করেছিলেন বাবর। দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবিয়ানদের আরও বড় ব্যবধানে হারায় পাকিস্তান। ১২০ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে পাকিস্তান। আর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫৩ রানে জিতে পাকিস্তান। এরফলে ঘরের মাঠের এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বাবরের দল। এবার তার প্রভাব পড়েছে পাকিস্তানের র‍্যাঙ্কিংয়েও।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের তিনটিতেই জেতায় পাকিস্তানের নামের পাশে ৪ রেটিং পয়েন্ট যোগ হয়েছে। সিরিজের আগে তাদের রেটিং পয়েন্ট ছিল ১০২। আর র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ছিল পাঁচ নম্বরে। সিরিজ শেষে ১০৬ পয়েন্ট নিয়ে পাকিস্তান এক ধাপ এগিয়ে চার নম্বরে উঠে গেছে। আর তাতে এক ধাপ পিছিয়েছে ভারত। রোহিত শর্মার দল ১০৫ পয়েন্ট নিয়ে এখন পাঁচ নম্বরে অবস্থান করছে।

এদিকে ১২৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে নিউজিল্যান্ড। কিউইদের চেয়ে ১ রেটিং পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে আছে ইংল্যান্ড। ১০৭ রেটিং পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে অস্ট্রেলিয়া। আর ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com