1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় সিলেটে অপরাধ জগতের অন্তরালে বাপ্পির ভয়ংকর ফাঁদ, স্বস্থি ফিরে পেয়েছে তোপখানাবাসী ঈদের আগের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ঈদের আগের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম ঈদের আগের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স নজরুল চেতনায় জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী

যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ১.০০ পিএম
  • ১২৮ Time View

দিনাজপুর প্রতিনিধি নাজমুল ইসলাম (মিলন) – দিনাজপুরের চিরিরবন্দরে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও পায়ের রগ কেটে মাজিদুর রহমান মাজেদ ৩৪ নামে এক যুবলীগ নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

হত্যার পর যুবলীগ নেতার লাশ ট্রাকে করে সোমবার দিন গত রাত একটার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনায় শান্ত নামে এক যুবলীগ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য কতোয়ালি থানায় পুলিশ আটক করেছে।

১৪ জুন আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় পর্যন্ত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ রাখা হয়েছে।

নিহত মাজিদুর রহমান মাজেদ দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আজিমুল ইসলামের একমাত্র সন্তান ও শেখপুরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে গতকাল সোমবার বিকাল তিনটার দিকে শান্ত নামের এক যুবলীগ নেতাকে সাথে নিয়ে চিরিরবন্দরের আমতলী বাজারে বেড়াতে যায়।

সেখানেই রাত ১১ টা পর্যন্ত অবস্থান করার এক পর্যায়ে আরো ১০/১২ জন যুবক একত্রিত হয়ে যুবলীগ নেতা মাজেদুর রহমান মাজেদকে কুপিয়ে জখম করে একপর্যায়ে তার পায়ের রগ কেটে দিয়ে মৃত্যু নিশ্চিত করার পর দিনাজপুর অভিমুখি ট্রাকের উপরে উঠিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে হত্যাকারীরা বলে অভিযোগ করেছেন পরিবার।

নিহত মাজেদের মামা মুক্তার হোসেন জানান মাজেদুর অত্যন্ত সহজ সরল যুবলীগ নেতা ছিলেন। তার একমাত্র কন্যা সন্তান রয়েছে তার বয়স দুই বছর। হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

শেখপুরা ইউনিয়ন চেয়ারম্যান মমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে একটি এজাহার দেওয়া হচ্ছে পরিবারের পক্ষ থেকে পুলিশ সুষ্ঠু তদন্ত করে খুনিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবে এমন দাবি করছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com