1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

এসএসসি পরীক্ষা ২৫ জুনের পরিবর্তে হবে ২৪ জুন

  • আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২, ৬.০৭ পিএম
  • ২৭১ Time View
Dipu-Moni

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ১৯ জুন থেকে শুরু হয়ে ৬ জুলাই শেষ হবে। এরই মধ্যে প্রকাশ হয়েছে সময়সূচি। কিন্তু ২৫ জুন পদ্মা সেতুর উদ্‌বোধন উপলক্ষ্যে ঐই দিনের এসএসসি পরীক্ষা (ইংরেজি দ্বিতীয় পত্র) এক দিন এগিয়ে ২৪ জুন অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

রোববার (১২ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রকাশিত রুটিন অনুযায়ী ওইদিন সাধারণ নয় শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির ইংরেজি (আবশ্যিক) ২য় পত্র, মাদরাসা বোর্ডের দাখিলের বাংলা ২য় পত্র এবং কারিগরি বোর্ডের ভোকেশনালের এসএসসি ও দাখিলের গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল। সেটি আগের দিন অর্থাৎ ২৪ জুন আয়োজন করা হবে। শুধু একটি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। অন্য সব পরীক্ষা নির্ধারিত রুটিন অনুযায়ী আয়োজন করা হবে।

দীপু মনি বলেন, পরীক্ষা কেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে। যদি কেউ পরে প্রবেশ করে তবে গেটে রেজিস্ট্রার খাতায় দেরির কারণ উল্লেখ করে ভেতরে প্রবেশ করতে হবে। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত মোট ২০ মিনিট বাড়তি সময় দেওয়া হবে। ২০২২ সালের সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সময় তিন ঘণ্টার বদলে দুই ঘণ্টা (এমসিকিউ ২০ মিনিট ও সিকিউ ১৪০ মিনিট) করা হয়েছে। পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে এ পরীক্ষা ফলাফল প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com