1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
Title :
ঐতিহাসিক শাপলা চত্বর দিবস আজ, নানা কর্মসূচি বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, কমলো ১% এর বেশি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ঢাকা ইন্সুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডিবিএইচ ফাইন্যান্স দিনাজপুর সদর আসনের এমপি সাথে ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয় কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রিজু’র বিরুদ্ধে সন্মানহানীকর বক্তব্যের ক্ষমা চেয়ে বীরগঞ্জ ইমারত নির্মানের সংবাদ সম্মেলন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ক্ষুদ্র আমানত সংগ্রহ ক্যাম্পেইন শুরু সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর পতনের শীর্ষে ইয়াকিন পলিমার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক

ক্রেডিট কার্ডের উদ্বোধন ইবিএল-ডিএসই কো-ব্র্যান্ড

  • আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২, ৮.০১ পিএম
  • ২০৬ Time View

দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) ভিসার সহযোগিতায় ঢাকা স্টক এক্সেঞ্জের সঙ্গে একটি কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড চালু করেছে।

এই কার্ডটি শুধু ডিএসই এবং ডিএসইর ট্রেডিং রাইট এন্টাইলমেন্ট সার্টিফিকেটধারী (টিআরইসি) কোম্পানিগুলোর কর্মকর্তা-কর্মচারীরা ব্যবহার করতে পারবেন।

আজ মঙ্গলবার (৮ জুন) রাজধানীর নিকুঞ্জে ডিএসই প্রধান কার্যালয়ে ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং ডিএসই চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান আনুষ্ঠানিকভাবে এই কার্ডের উদ্বোধন করেন। ডিএসই ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া এসময় উপস্থিত ছিলেন।

আলী রেজা ইফতেখার তার বক্তব্যে বলেনল, “ডিএসই-র সঙ্গে আমাদের এই উদ্যোগ বিশেষভাবে গুরূত্বপূর্ণ। ইবিএল-ডিএসই ভিসা কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে ডিএসই-র বিভিন্ন স্টেকহোল্ডাররা এমন একটি পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ পাবেন যা দেশে এবং বিদেশে ঝামেলামুক্ত লেনদেনের জন্য শুধু একটি ক্রেডিট কার্ডই নয়”।

ডিএসই চেয়ারম্যান কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড উদ্যোগ গ্রহণের জন্য ইবিএল-কে ধন্যবাদ জানিয়ে মন্তব্য করেন, “এটি একটি উত্তম উদ্যোগ যা ডিএসই-র ব্র্যান্ড ভাবমূর্তি বৃদ্ধিতে সহায়ক হবে”।

অনুষ্ঠানে আরও উপস্থিস ছিলেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও; ভিসা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সৌম্য বসু; ভিসা দক্ষিণ এশিয়া পরিচালক-প্রডাক্টস ও সলিউশন্স সিরাজ সিদ্দিকী; ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, ডিজিটাল আর্থিক সেবা বিভাগ প্রধান আহসান উল্লাহ্ চৌধুরী, কম্যুনিকেশন্স ও এক্সটার্ণাল অ্যাফেয়ার্স প্রধান জিয়াউল করিম প্রমুখ।

নিয়মিতভাবে প্রাপ্ত বিভিন্ন সুবিধা ছাড়াও ইবিএল কো-ব্র্যান্ড প্রোগ্রামের আওতায় বিশেষ সুবিধা পাবেন ইবিএল-ডিএসই ভিসা ক্রেডিটকার্ডধারীরা। দ্বৈতকারেন্সী এই ক্রেডিট কার্ড আন্তঃদেশীয় লেনদেনেও ব্যবহার করা যাবে। ইবিএল-এর অসংখ্য অফলাইন এবং অনলাইন মার্চেন্টে নিয়মিত ডিসকাউন্টসহ অন্যান্য সুবিধাও পাবেন কার্ডধারীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com