1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Title :
ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ ‘সাওয়াব’ তিন ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লাফার্জহোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইসলামি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্যাংক এশিয়া

উইলিয়ামসন-স্মিথকে টপকে গেলেন রুট

  • আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২, ৬.৫৯ পিএম
  • ১০৫ Time View

কেন উইলিয়ামসন ও স্টিভ স্মিথকে টপকে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে জায়গা করে নিয়েছেন জো রুট। শীর্ষে থাকা মার্নাস ল্যাবুশেনের সঙ্গে এই ইংলিশ ব্যাটারের রেটিং পয়েন্টের পার্থক্য মাত্র ১০।

কিউই অধিনায়ক উইলিয়ামসনকে টপকে গেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও। তিনি ৮১৫ রেটিং নিয়ে চার নম্বরে অবস্থান করছেন। আর এক ধাপ নিচে নেমে যাওয়া স্মিথের রেটিং পয়েন্ট ৮৪৫।

২০২১ সালে ল্যাবুশেনের কাছে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছিলেন রুট। নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ টেস্টে জয়ের পর ৪৫ পয়েন্ট যোগ হয়েছে রুটের নামের পাশে। ফলে শীর্ষস্থান পুনরুদ্ধার করার আরও কাছে চলে গেছেন এই ইংলিশ ব্যাটার। লর্ডস টেস্টে কিউইদের বিপক্ষে ১১৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন রুট। একই টেস্টে হাফ সেঞ্চুরি করা ইংলিশ অধিনায়ক বেন স্টোকস দুই ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন।

র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন কিউই ব্যাটার টম ব্লান্ডেল। তিনি ১৪ ও ৯৬ রানের ইনিংস খেলে ১৫ ধাপ উন্নতি করে ৩৫ নম্বরে চলে এসেছেন। আর ড্যারেল মিচেল ২৫ ধাপ উন্নতি করে ৫০তম স্থানে জায়গা করে নিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ১৩ ও ১০৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে কাইল জেমিসনের। ৬ উইকেট নিয়ে তিনি ক্যারিয়ার সেরা তৃতীয় স্থানে উঠে এসেছেন। এ ছাড়া ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন দুই ধাপ এগিয়ে ৭ নম্বরে এসেছেন। অভিষিক্ত পেসার ম্যাথু পট ৭৭ নম্বরে নাম লিখিয়ে ক্যারিয়ার শুরু করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com