1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল বাণিজ্যের প্রসারে বাংলা কিউআর নিয়ে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল বাংলাদেশে প্রবৃদ্ধি বজায় রাখতে বেকোর নতুন প্রতিশ্রুতি ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২ ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ যৌননিগ্রহের দায়ে ৬ জনের যাবজ্জীবন ইসলামী ব্যাংক হাসপাতাল-এর কমলাপুর ভবন উদ্বোধন উন্নত গ্রাহকসেবা প্রদানে খুলনায় বাংলালিংকের নতুন ফ্ল্যাগশিপ স্টোর Price Sensitive Information of Bangladesh General Insurance Company PLC ফেরারির নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

মুক্তার নেকলেস গলায় ঝুলিয়ে ডিপজলের একমাত্র মেয়ে ওলিজা মনোয়ার

  • আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২, ১২.২০ পিএম
  • ২০৭ Time View

কান চলচ্চিত্র উৎসবে সাদা শাড়িতে লহরের মুক্তার নেকলেস গলায় ঝুলিয়ে মন হরণ করেছিলেন দীপিকা পাড়ুকোন। এবার সাদা শাড়িতে তেমনই ভারি মুক্তার নেকলেস পরেছেন মনোয়ার হোসের ডিপজলের একমাত্র মেয়ে ওলিজা মনোয়ার।

সম্প্রতি ভাই সাদ্দাম সৌমিক অমির গায়ে হলুদে তার গলায় শোভা বাড়ানো নেকলেসটি তাক লাগিয়েছে অতিথিদের। সাধারণত এ ধরনের নেকলেস দেখা যায় না। এ বিষয়ে জানতে চাইলে ওলিজা জানান, থাইল্যান্ডের মুক্তা দিয়ে নেকলেসটি তিনি নিজেই তৈরি করেছেন।

এতে পাঁচ ধরনের ৭-৮টি সারি রয়েছে। প্রত্যেক সারিতে ৬০-এর অধিক মুক্তা রয়েছে। ওজন ৬ কেজি। তৈরি করতে পাঁচদিন সময় লেগেছে ওলিজার। মুক্তাগুলো থাইল্যান্ড থেকে আনা হয়েছে এবং এর স্ট্রিং-এ অস্ট্রেলিয়ান স্বর্ণ ব্যবহার করা হয়েছে। ওলিজা আরো জানান, নেকলেসে মোট ১ হাজার পিসের অধিক মুক্তা ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে যার মূল্য ৬ লাখ টাকা।

২০২০ সালের সেপ্টেম্বরে ছিল ডিপজলের বড় ছেলে সাদ্দাম সৌমিক অমির বিয়ে। করোনা পরিস্থিতির জন্য দুই বছর অপেক্ষা করে এবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রায় ১০ হাজার অতিথি নিয়ে অনুষ্ঠান করে পুত্রবধূকে ঘরে তুলবেন বলে জানান ডিপজল। গত ৫ জুন ছিল হলুদ সন্ধ্যা। এই অনুষ্ঠানে ওলিজার লহরের মুক্তার নেকলেস সবার নজর কাড়ে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com