1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

সেপ্টেম্বর ১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি

  • আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২, ১২.১০ পিএম
  • ১১৪ Time View

রাষ্ট্রদ্রোহিতাসহ ১১টি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২০ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছেন আদালত।

বুধবার (৮ জুন) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম এমরুল কায়েশ শুনানি মুলতবি করে এ আদেশ দেন। বিভিন্ন সমস্যা দেখিয়ে জমা দেওয়া পৃথক পিটিশনের পরে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন। ১১টি মামলার মধ্যে ২০১৫ সালের প্রথম ৩ মাসে অগ্নিসংযোগের ঘটনায় ১০টি মামলা দায়ের করা হয়। অপর মামলাটি মুক্তিযোদ্ধা ও শহীদদের নিয়ে দেশদ্রোহী মন্তব্য করার অভিযোগে ঢাকার একটি আদালতে দায়ের করা হয়।

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো, নাইকো ও বড়পুকুরিয়া কয়লাখনি এই ৩টি মামলা ঢাকার আরও তিনটি বিশেষ আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া জাতীয় পতাকা অবমাননা ও ১৫ আগস্ট ‘ভুয়া জন্মদিন’ পালনের অভিযোগে দায়ের করা দুটি মামলা ঢাকার দ্বিতীয় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন রয়েছে।

এছাড়াও, কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় তার বিরুদ্ধে দায়ের করা তিনটি অগ্নিসংযোগের মামলাসহ আরও বেশ কয়েকটি মামলা কুমিল্লার আদালতে বিচারাধীন রয়েছে। সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে থাকা খালেদা জিয়া অসুস্থ হয়ে গুলশানের বাসায় অবস্থান করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com