1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

সিটি ব্যাংক ক্রেডিট রেটিংয়ে আগালো

  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২, ৫.১৬ পিএম
  • ২২১ Time View
City-Bank

ক্রেডিট রেটিংয়ে এগিয়েছে সিটি ব্যাংক। ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব) সিটি ব্যাংককে দীর্ঘমেয়াদি রেটিং এএ২ থেকে এএ১ এবং স্বল্পমেয়াদি রেটিং এসটি-২ থেকে এসটি-১-এ উন্নীত করেছে।

মঙ্গলবার (৭ জুন) ব্যাংকটির এক প্রেস রিলিজে এ তথ্য জানা যায়।

ব্যাংকের শক্তিশালী মূলধন ভিত্তি, কম খরচে স্থিতিশীল আমানতের ভিত্তি, অপেক্ষাকৃত কম কেন্দ্রীভূত বৃহৎ ঋণ ও অগ্রিম ঋণের বিপরীতে অতিরিক্ত সংস্থান সংরক্ষণ, আয় ও ব্যয়ের সুব্যবস্থাপনা এবং ভালো তারল্য অনুপাত বিবেচনা করে এই রেটিং নির্ধারণ করা হয়েছে।

সিটি ব্যাংকের দীর্ঘমেয়াদি রেটিং এএ১ এর অর্থ হলো-ব্যাংকটির আর্থিক প্রতিশ্রুতি পূরণে রয়েছে সুদৃঢ় সক্ষমতা। আর স্বল্পমেয়াদী রেটিং এসটি-১ এর অর্থ হলো ব্যাংকটির রয়েছে সময়মতো ঋণ পরিশোধের সর্বোচ্চ ক্ষমতা, ভালো আর্থিক তারল্য, অভ্যন্তরীণ তহবিল গঠন ও বিকল্প তহবিল ব্যবস্থাপনার সর্বোচ্চ সক্ষমতা।

ব্যাংকটি ক্রেডিট রেটিংয়ে অগ্রগতি লাভে সহায়তার জন্য তার গ্রাহক, শেয়ারহোল্ডার, নীতিনির্ধারক, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com