বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও শান্তা হোল্ডিংস লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর সনি-স্মার্ট’র শোরুম এখন বগুড়ায় ইসলামী ব্যাংকের ডিজিটাল সেবায় সহজ হলো দান এবং হজ্জ-উমরার প্রস্তুতি আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ কটিয়াদী মডেল থানার পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্য (এস‌আই) মোঃ বাছেদ মিয়াকে র‍্যাংক ব্যাজ পরিধান পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানে কঠোর হুঁশিয়ারি ময়মনসিংহে অদম্য নারী পুরস্কার-২০২৫ অনুষ্ঠিত গাইবান্ধা জেলা পুলিশের বিশেষ কল্যাণ অনুষ্ঠিত

৫ বাদামে শিশুর বিকাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২৬৪ Time View

বাদাম এমন একটি পুষ্টিকর খাবার যা শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।বাদামে রয়েছে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট ও নানা ধরনের পুষ্টিগুণ যা শিশুর মস্তিষ্ক গঠনে সাহায্য করে।

সব বাদামই পুষ্টিগুণে ভরপুর। তবে অতিরিক্ত পরিমাণে দেওয়া যাবে না শিশুকে। ছয় মাস পার হলেই অল্প করে বাদাম দিতে পারেন। তবে খুব সামান্য দিয়ে দেখুন অ্যালার্জি বা হজমে সমস্যা হচ্ছে কিনা। যদি না হয় তবে ধীরে ধীরে পরিমাণ বাড়ান। বিভিন্ন রান্নায় বাদাম গুঁড়া বা পেস্ট ব্যবহার করতে পারেন।

১. কাজু বাদামে রয়েছে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও আয়রন। হজমেও সহায়ক এই বাদাম। গুঁড়া, পেস্ট অথবা বাটার বানিয়ে শিশুকে দিতে পারেন কাজু বাদাম। রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে।

২. আমন্ডের বাদামি খোসা শিশুর জন্য ভীষণ উপকারী। সারারাত ভিজিয়ে রেখে পরদিন সকালের নাস্তায় শিশুকে দিতে পারেন আমন্ড। ভিটামিন ই, আয়রন, ক্যালসিয়াম ও প্রোটিনের চমৎকার উৎস আমন্ড। দুধের সঙ্গে আমন্ড গুঁড়া করেও দিতে পারেন শিশুকে।

৩. শিশুর মস্তিষ্ক বিকাশে সাহায্য করে আখরোট। আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক ও কপার মেলে এটি থেকে। এছাড়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ফাইবার ও প্রোটিনের উৎস আখরোট। রাতে একটি আখরোট ভিজিয়ে রেখে পরদিন পরিজ অথবা হালুয়ার সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন শিশুকে।

৪. স্বাস্থ্যকর ফ্যাটের আরেকটি চমৎকার উৎস চিনা বাদাম। কপার, জিঙ্ক, আয়রনের মতো উপাদানগুলোও পাওয়া যায় বাদামটি থেকে। পিনাট বাটার দিতে পারেন শিশুকে।

৫. পেস্তা বাদামে মেলে আয়রন, ভিটামিন কে, জিঙ্ক ও ফাইবার। শিশুর জন্য তৈরি পুডিং বা হালুয়াতে মিশিয়ে দিতে পারেন পেস্তা বাদাম।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS