1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Title :
কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয় কমিউনিটি ইসলামিকের শরি’আহ্ সুপারভাইসরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত শরী‘আহ পরিপালনে অঙ্গীকার আরও দৃঢ়: স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কমপ্লায়েন্স ওয়ার্কশপ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তকরণের দাবীতে নন এমপিও শিক্ষক সম্মেলন ডিজিটাল সঞ্চয় ও আর্থিক উদ্ভাবনে ওপাস টেকনোলজির সঙ্গে উপায়ের চুক্তি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জেএমআই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লাফার্জহোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে দুলামিয়া কটন স্পিনিং মিলস

আইআইডিএফসির নতুন চেয়ারম্যান আতাউর রহমান

  • আপডেট : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২, ২.০৮ এএম
  • ২৭৭ Time View

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি (আইআইডিএফসি) লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) সোনালী ব্যাংকের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে ভাইস চেয়ারম্যান হয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। একইসঙ্গে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেনকে পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। তারা আগামী দুই বছরের (২০২২-২০২৩) এসব পদে দায়িত্ব পালন করবেন।

আতাউর রহমান প্রধান আইআইডিএফসির একজন পরিচালক। এর আগে তিনি রূপালী ব্যাংক লিমিটেড এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি আইসিবি, পদ্মা ব্যাংক লিমিটেড ও সিডিবিএলের পর্ষদ সদস্য। তিনি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) ও ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) ভাইস চেয়ারম্যান।

সৈয়দ মাহবুবুর রহমান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনিও আইআইডিএফসির পরিচালক। এর আগে তিনি ঢাকা ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। মাহবুবুর রহমান অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের (এবিবি) সাবেক চেয়ারম্যান।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন আইআইডিএফসির পরিচালক। এর আগে তিনি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। সেলিম আর এফ হোসেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) বর্তমান চেয়ারম্যান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com