শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে তুং হাই নিটিং বিদায়ী সপ্তাহে লেনদেনে শীর্ষে খান ব্রাদার্স ভৈরবে সমবায়ী দম্পতিকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই: এলাকায় চাঞ্চল্য নিউইয়র্ক সার্কেল ‘৮৩ ও ৮৫ এর ঈদ পুন‌র্মিলনী ও বৈশাখ উদযাপন মাদক ঠেকাতে গিয়ে রাতের আঁধারে হামলা: ভৈরবে বাড়িঘর ভাঙচুর-লুট, থানায় অভিযোগ চুয়াডাঙ্গায় হিযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন নেতাকর্মীদের ঢল- রাষ্ট্র পরিচালনার ভিত্তি হতে হবে আল্লাহর তওহীদ — এমাম হোসাইন মোহাম্মদ সেলিম জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত দেশব্যাপী র‍্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন; ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন জমি বিরোধে বরিশালে যুবককে শাবল দিয়ে কুপিয়ে জখম 

দেশে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২
  • ১৪০ Time View

দেশে স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত বাজেট অপর্যাপ্ত উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এই বছর আমরা জেনেছি গত বছরের তুলনায় বাজেট আরও বাড়বে। এতে আমাদের কাজ আরও গতিশীল হবে।

রোববার (৫ জুন) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস আয়োজিত ১১তম আন্তর্জাতিক কনফারেন্সে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যদিও করোনাভাইরাস মহামারির কারণে অর্থনৈতিক মন্দা চলছে। বিশ্বজুড়েই মন্দা বিরাজ করছে। তারপরও আশা করছি এই বছর আমরা বেশি বরাদ্দ পাব।

জাহিদ মালেক বলেন, দেশে নিউরোসার্জারি পরিস্থিতি ভালো। আমাদের অবকাঠামো ও আধুনিক যন্ত্রপাতি রয়েছে। তবে আমাদের লোকবল, বিশেষজ্ঞ ঘাটতি আছে। দেশে ২১০ জন নিউরোসার্জন আছেন, আমাদের প্রয়োজন আরও অনেক বেশি। রোগীদের যেন বিদেশে যেতে না হয় সেই লক্ষ্যে কাজ করছি। এই পরিস্থিতি বিবেচনায় প্রস্তাব দিয়েছি, যা বিবেচনাধীন আছে।

তিনি আরও বলেন, করোনার পাশাপাশি সব কার্যক্রম স্বাভাবিক ছিল। করোনার মধ্যেই ১০ হাজার চিকিৎসক, ১৫ হাজার নার্স নিয়োগ হয়েছে। করোনার মধ্যেই আটটি বিভাগে আটটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ হয়েছে।

বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS