1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

সিটি গ্রুপ প্রাথমিক অনুমোদন পেলো রূপগঞ্জে অর্থনৈতিক অঞ্চল গড়তে

  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২, ৪.০৮ পিএম
  • ১৪৬ Time View

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে ৯৪ একর জমির ওপর ‘পূর্বগাঁও ইকোনমিক জোন’ গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার বেজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান সিটি গ্রুপের আওতাধীন পূর্বগাঁও ইকোনমিক জোনকে প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স প্রদান করেছে বেজা।”

বেজার সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে পূর্বগাঁও ইকোনমিক জোন স্থাপনের প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, বিশেষ অতিথি ছিলেন সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান।

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা-সিলেট মহাসড়কের অদূরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় প্রাথমিকভাবে ৯৪ একর জমিতে এ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে। ভবিষ্যতে যা ১৫০ একরে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

এই অর্থনৈতিক অঞ্চল শীতলক্ষ্যা নদীর তীরে ও ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হওয়ায় নৌপথ ও সড়কপথে যোগাযোগের সুব্যবস্থা রয়েছে। এর অবস্থান রাজধানী থেকে ২৫ কিলোমিটার ও চট্টগ্রাম বন্দর থেকে ১৮০ কিলোমিটার দূরে।

সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন “পূর্বগাঁও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় প্রাথমিকভাবে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে যার মাধ্যমে কর্মসংস্থান হবে প্রায় ১১ হাজার লোকের।”

আগামী পাঁচ মাসের মধ্যে সব ধরনের সমীক্ষার কাজ শেষে চূড়ান্ত লাইসেন্স পাওয়া সাপক্ষে শিল্প নির্মাণের কাজ শুরু করার পরিকল্পনাও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন সিটি গ্রুপকে অভিনন্দন জানিয়ে বলেন, “ঢাকার নিকটবর্তী স্থানে হওয়ায় পূর্বগাঁও ইকোনমিক জোন দেশি-বিদেশি উদ্যোক্তাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাবে বলে বেজা মনে করে।”

পূর্বগাঁও ইকোনমিক জোনের উদ্যোক্তারা সম্ভাব্যতা ও পরিবেশগত প্রভাব সমীক্ষার কাজ দ্রুত শেষ করে চূড়ান্ত লাইসেন্স নিয়ে শিল্প নির্মাণের কাজ শুরু করবে বলে আশা প্রাকাশ করেন তিনি।

বেজা জানায়, তারা ইতোমধ্যে ২০টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলকে প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স প্রদান করেছে যার মধ্যে ১২টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় চূাড়ান্ত লাইসেন্স দেওয়া হয়েছে।

এসব বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে ইতোমধ্যে প্রায় ৪ বিলিয়ন বা ৪০০ কোটি ডলার বিনিয়োগ হয়েছে এবং কর্মসংস্থান হয়েছে প্রায় ৩৫ হাজার লোকের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com