1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
Title :
এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫ কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-১ টাঙ্গাইলে বৃত্তিপ্রাপ্ত ৫০০ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

প্রথমবার বাতি জ্বালানো হলো পদ্মা সেতুতে

  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২, ১০.৫০ এএম
  • ১৫৮ Time View

আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু। উদ্বোধনের অপেক্ষায় থাকা পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে বাতি জ্বালানো হয়েছে।

শনিবার (০৪ জুন) বিকেলে মুন্সীগঞ্জের মাওয়া অংশে মোট ২৪টি বাতি জ্বালানো হয়। সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের।

তিনি বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে মূল সেতুর ২ ও ৩ নম্বর মডিউলের ১২-১৯ নম্বর পিলারের ছয়টি বাতি প্রথমে জ্বালানো হয়। পরে জ্বালানো হয় আরও ১৮টি বাতি। ধারাবাহিকভাবে অন্য সড়কবাতিগুলোও জ্বালানো হবে।

সেতুতে ল্যাম্প পোস্ট রয়েছে ৪১৫টি। এ ছাড়া সংযোগ সড়কে বসেছে ২০০টি ল্যাম্প পোস্ট। এসব ল্যাম্প পোস্টে বসে গেছে বৈদ্যুতিক বাতি। শেষ মুহূর্তে এখন চলছে বৈদ্যুতিক তার সংযোগের কাজ। সেতুর দুই প্রান্তের সাবস্টেশন থেকে এসব ল্যাম্প পোস্টে দেয়া হবে বিদ্যুৎ সংযোগ।

পদ্মা সেতুতে যান চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত করতে শেষ মুহূর্তে চলছে রোড মার্কিংয়ের কাজ। আবহাওয়া অনুকূলে থাকলে ১৫ জুনের মধ্যে শতভাগ কাজ শেষ হবে।

প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, মে মাসের ১৮ তারিখ থেকে ৬ দশমিক ১৫ কিলোমিটার পদ্মা সেতুর সড়কের মার্কিংয়ের কাজ শুরু হয়। গত ১৫ দিনে মার্কিংয়ের কাজ এগিয়েছে ৭০ শতাংশ। আবহাওয়া অনুকূলে থাকলে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে কাজ পুরোপুরি শেষ করা সম্ভব হবে। তখন সেতুর এই সড়কটি যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে।

এছাড়া সেতুর পেইন্টিং, রেলিং ও ট্রাফিক সংকেত বসানোর কাজ রয়েছে শেষ পর্যায়ে। সেতুর ৪১৫টি ল্যাম্প পোস্টে এখন বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে। শনিবার পর্যন্ত ল্যাম্প পোস্ট বসানোর কাজের অগ্রগতি ৯৫ শতাংশ। সব মিলিয়ে মূল সেতুর কাজ এগিয়েছে ৯৯ শতাংশের বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে ১৫ জুনের মধ্যে সেতু উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com