1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Title :
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু বাংলাদেশের পোশাকশিল্প থেকে ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ সরাল বিদেশি ব্র্যান্ড দেশে-বিদেশে গেলেই এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী প্রথম প্রান্তিক প্রকাশ করেছে সী পার্ল বিচ রিসোর্ট প্রথম প্রান্তিক প্রকাশ করেছে এনার্জিপ্যাক পাওয়ার টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার দরে মিশ্র প্রবণতা চান্দিনায় মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ৩৮ স্টেশনে আনসার মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৫৩০ চিরবিদায় নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু: শেষ শ্রদ্ধা, জানাজা ও দাফন সম্পন্ন

নান্নু-বাশাররা থাকছেন ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত

  • আপডেট : শুক্রবার, ৩ জুন, ২০২২, ১০.২৩ এএম
  • ১৪৩ Time View

জাতীয় দলের দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশারের মেয়াদ শেষ হয়েছে গত বছরই। মেয়াদ শেষ হওয়ার পরও নির্বাচকের দায়িত্ব পালন করছেন তারা দুজন। তাদের সঙ্গে রয়েছেন আরেক নির্বাচক আব্দুর রাজ্জাক।

বিসিবির মিটিং শেষে আরও এক দফা বাড়ানো হয়েছে নান্নু-বাশারদের মেয়াদ। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমাদের সভার একটি আলোচ্য বিষয় ছিল জাতীয় দলের নির্বাচক প্যানেল। তো এখন আমাদের প্যানেলে তিনজন আছেন।

আমরা ক্রিকেট অপ্সকে বলেছিলাম নতুন কারও নাম সুপারিশ করতে। তারা সেটি করতে পারেনি, নতুন কাউকে এ দায়িত্বের জন্য খুঁজে পায়নি। অপারেশন্স থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, বর্তমান প্যানেলের মেয়াদ আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হোক। এর মধ্যে আমরা কিছু একটা ব্যবস্থা করবো। তো এর সঙ্গে শুধু যুক্ত হয়েছে, আরও দুজন নির্বাচক বাড়ানো হবে।’

নির্বাচক প্যানেলে নতুন করে দুজন যুক্ত করার কারণ ব্যাখ্যা করেছেন বোর্ড সভাপতি। পাপন জানিয়েছেন, বাংলাদেশে এখন বয়সভিত্তিক অনেক খেলা হয় যা বর্তমান প্যানেলে থাকা তিনজনের পক্ষে দেখা সম্ভব নয়। যদিও কোন দুজনকে যুক্ত করা হয়েছে সেটা নিশ্চিত করেননি বোর্ড সভাপতি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com