1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে নতুন টেস্ট অধিনায়ক পেল বাংলাদেশ

  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২, ৪.৫৯ পিএম
  • ২৩১ Time View

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে নতুন টেস্ট অধিনায়ক পেল বাংলাদেশ। মুমিনুল হকের জায়গায় সাদা পোশাকের নেতৃত্বে ফিরিয়ে আনা হলো সাকিব আল হাসানকে। তার সহকারী হিসেবে থাকছেন লিটন দাস।

আজ মিরপুরে বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মুমিনুলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণার পর থেকে আলোচনায় আসে সাকিবের নাম। সেটিই এখন বাস্তবে রূপ নিল।

২০১৯ সালের অক্টোবর পর্যন্ত টেস্ট অধিনায়ক ছিলেন সাকিব। আইসিসির নিষেধাজ্ঞায় তার জায়গায় অধিনায়ক করা হয় মুমিনুলকে। সাড়ে তিন বছর সাদা পোশাকের সংস্করণে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মুমিনুল। আজ আবারও নেতৃত্ব ফিরে পেলেন সাকিব।

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে মাশরাফি বিন মুর্তজার চোটে প্রথমবার অধিনায়কত্ব পান সাকিব। সেবার ১৩ মাস টিকে ছিল নেতৃত্ব। এ দফায় তাঁর নেতৃত্বে ৯ টেস্টের একটিতে জেতে (২০০৯ সালে সেন্ট জর্জেস টেস্ট) বাংলাদেশ। ২০১১ সালে হারারেতে জিম্বাবুয়ের কাছে হারের পর অধিনায়কত্ব হারান সাকিব।

২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরের পর মুশফিকুর রহিম নেতৃত্ব হারালে আবার টেস্ট অধিনায়ক হন সাকিব। এ দফায় ৫ টেস্টে সাকিবের ঝুলিতে জয় দুটি। দুটিই ঘরের মাঠে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

টেস্টে সাকিবের নেতৃত্বে বাংলাদেশ

ম্যাচ ১৪ ,জয় ৩, হার ১১

জয়ের হার ২১.৪৩%

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com