দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর এসডিজি ও ইএসজি কমিটির উদ্যোগে ‘ইএসজি রিপোর্টিং: অ্যা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ’ শীর্ষক একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় আয়োজিত এ ওয়েবিনারে পরিবেশগত, সামাজিক ও সুশাসনসংক্রান্ত (ইএসজি) প্রতিবেদন প্রণয়নের ব্যবহারিক দিক এবং করপোরেট খাতে এর ক্রমবর্ধমান গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইসিএমএবির প্রেসিডেন্ট মো. কাউসার আলম এফসিএমএ। সভাপতিত্ব করেন আইসিএমএবির সাবেক প্রেসিডেন্ট ও এসডিজি ও ইএসজি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন এফসিএমএ।
স্বাগত বক্তব্যে আইসিএমএবির ভাইস প্রেসিডেন্ট ও এসডিজি ও ইএসজি কমিটির সদস্য এস. এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ টেকসই ব্যবসা পরিচালনা এবং দায়িত্বশীল করপোরেট ব্যবস্থাপনা নিশ্চিত করতে ইএসজি চর্চা ও প্রতিবেদন প্রণয়নের গুরুত্ব তুলে ধরেন।
ওয়েবিনারটি সঞ্চালনা করেন আইসিএমএবির ভাইস প্রেসিডেন্ট আবদুল মতিন পাটোয়ারী এফসিএমএ। ওয়েবিনারে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) ইএস রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র ম্যানেজার তানভীর হাসান। তিনি ইএসজি রিপোর্টিংয়ের বিভিন্ন ব্যবহারিক দিক নিয়ে একটি তথ্যবহুল উপস্থাপনা দেন। উপস্থাপনায় ইএসজি-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও প্রতিবেদন প্রণয়নের পদ্ধতি, ঝুঁকি ব্যবস্থাপনা এবং প্রতিষ্ঠানে কার্যকর ইএসজি রিপোর্টিং কাঠামো বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরা হয়।
সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন এসডিজি ও ইএসজি কমিটির ভাইস চেয়ারম্যান সুমন কুমার সাহা এফসিএমএ। ওয়েবিনারে হিসাব ও অর্থ পেশাজীবী, আইসিএমএবির সদস্য এবং আমন্ত্রিত অন্যান্য অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।