1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
Title :
মার্কিন নির্বাচনে ১৮ মাসে করপোরেট অনুদান ৬৪ কোটি ৬০ লাখ ডলার বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা বিশ্বব্যাংকের তিন বাণিজ্যিক সম্পদ বিক্রি করবে মাইডাস ফাইন্যান্সিং ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন বাচসাসের ব্যতিক্রমী আয়োজন ‘মিলনে-আনন্দে গুণীজন’ সম্মিলিত ইসলামী ব্যাংকে ‘কাস্টমার ফার্স্ট: পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হাইব্রিড পদ্ধতিতে ফিনিক্স ফাইন্যান্সের ৩১তম এজিএম অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিন বাণিজ্যিক সম্পদ বিক্রি করবে মাইডাস ফাইন্যান্সিং

  • আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ২.৫৯ পিএম
  • ৩৭ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত মাইডাস ফাইন্যান্সিংয়ের পরিচালনা পর্ষদ কোম্পানিটির তিনটি বাণিজ্যিক সম্পদ প্রচলিত বাজারদরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। তবে এসব সম্পদ বিক্রির জন্য শেয়ারহোল্ডারদের পাশাপাশি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে।

রোববার (৩০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৩৯৯তম সভায় গত ২৭ আগস্ট বিকেল ৩টায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর ধানমন্ডিতে মাইডাস ফাইন্যান্সিংয়ের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সম্পদগুলো বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানির প্রকাশিত তথ্যমতে, বিক্রির জন্য নির্ধারিত সম্পদগুলোর মধ্যে রয়েছে রাজধানীর ধানমন্ডির নাহার গ্রিন সামিটে অবস্থিত একটি বাণিজ্যিক ফ্লোর স্পেস। হোল্ডিং নম্বর ৪৩ (নতুন), ৩০৫ (পুরোনো), রোড নম্বর ১৬ (নতুন), ২৭ (পুরোনো), ধানমন্ডি, ঢাকা-১২০৯ ঠিকানার এ সম্পত্তিটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত। এর সঙ্গে আটটি গাড়ি পার্কিং রয়েছে।

এ ছাড়া চট্টগ্রামের খুলশীর পূর্ব নাসিরাবাদে ৬২, জাকির হোসেন রোডের এক্সেল এসএম টাওয়ারের প্রথম তলায় থাকা একটি বাণিজ্যিক ফ্লোর স্পেস ও একটি গাড়ি পার্কিং বিক্রি করা হবে।

অন্য সম্পদটি রয়েছে বগুড়া সদরের রংপুর রোডের বড়গোলা এলাকায় অবস্থিত জামিল শপিং সেন্টারে। শপিং সেন্টারটির তৃতীয় তলায় থাকা বাণিজ্যিক জায়গাটির সঙ্গে একটি গাড়ি পার্কিং রয়েছে।

মাইডাস ফাইন্যান্সিং জানিয়েছে, সম্পদগুলো প্রচলিত বাজারদরে বিক্রি করা হবে। তবে বিক্রয় কার্যক্রম চূড়ান্ত করতে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পাশাপাশি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com