1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Title :
উলিপুর যানজট ও ভোগান্তি নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬ বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ফটিকছড়ির মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী

নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার

  • আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭.৪৯ পিএম
  • ৬০ Time View

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী, ২০২৪ সালের জুলাই-আগষ্ট আন্দোলনে নবীনগরের সমন্বয়ক জুলাই যোদ্ধা হামিদুর রহমান তায়েফ সরকারকে পৌর এলাকার জল্লা ব্রীজ সংলগ্ন রাধিকা রোড থেকে গ্রেপ্তার করেছেন নবীনগর থানা পুলিশ। তিনি পৌর এলাকার কলেজ পাড়ার বাসিন্দা প্রবাসী তোফায়েল সরকারের ছেলে।

জানা যায়, গতকাল সোমবার (২২ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ) আনুমানিক রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জুলাইয়ের আন্দোলনে সমন্বয়কে হলেও নিজেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ প্রার্থী ঘোষনা দিয়ে গত মাস খানেক আগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের হয়ে কিউআর সম্বলিত স্টিকার সাঁটানোকে কেন্দ্র করে আলোচনায় আসেন তিনি। এদিকে তাকে থানা হাজত থেকে মুক্ত করতে স্থানিয় ছাত্রদলের নেতাদের একটি অংশ তদবির করে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে ছাত্রদল নেতাদের কাছে বক্তব্য নিতে চাইলে তারা কোনো কিছু বলতে রাজি হয়নি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, আইনি প্রক্রিয়ায় অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com