1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

রাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

  • আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬, ১.০১ পিএম
  • ১৬৫ Time View

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার: রাঙ্গামাটি সদরে’র রিজার্ভ মুখ এলাকায় কাপ্তাই কর্ণফুলী নদী থেকে নিখোঁজ এক নারী’র ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

রবিবার (২১জুন) ২৬ খ্রিঃ সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

নিহত মুক্ত বড়ুয়া (২৮) রাঙ্গামাটি শহরের বিজিবি রোড এলাকার বাসিন্দা।

তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার।

তাঁর স্বামী অভিজিৎ বড়ুয়ার ভাষ্য অনুযায়ী, গত শুক্রবার ভোরে পরিবারের অজান্তে তিনি বাসা থেকে বের হয়ে যান।

পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর শনিবার রাঙ্গামাটি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন পরিবার।

স্থানীয় সূত্রে জানা’যায় রবিবার- সকালে এলাকা’র এক শিশু নদী’তে একটি মরদেহ ভাসতে দেখে- বিষয়টি এলাকার লোকজন’কে জানানো হয়। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে ঘটনা স্থলে এসে সরেজমিনে ঘটনা’র সত্যতা নিশ্চিত হয়।

এর পড়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. গিয়াস উদ্দিন জানান, সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম উদ্দিন বলেন, নিখোঁজ হওয়ার বিষয়ে এর আগে নিহতের স্বামী ও পরিবার মিলে থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। প্রাথমিকভাবে পরিবার জানিয়েছে, মুক্তা বড়ুয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com